মিয়ানমারে মুসলমানদের সব ধর্মীয় পোষাক ও কার্যক্রম নিষিদ্ধের দাবি
(রেডিও তেহরান):
মিয়ানমারের একজন উগ্র বৌদ্ধ ধর্ম গুরু সেদেশের সরকারের মুসলিম বিরোধী
নীতির প্রতি সমর্থন জানিয়েছেন। একই সঙ্গে তিনি ডেমোক্রেসি ফর ন্যাশনাল
মুভমেন্ট পার্টিরও বিরোধিতা করেছেন।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, মিয়ানমারের
উগ্র বৌদ্ধ ধর্ম গুরু অশিন ভিরাতু ৮ নভেম্বর অনুষ্ঠেয় নির্বাচনে ইউনিয়ন
সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির প্রতি সমর্থন জানিয়ে দাবি করেছেন,
অন সাং সুকির নেতৃত্বে ডেমোক্রেসি ফর ন্যাশনাল মুভমেন্ট পার্টির বিজয়ের
সম্ভাবনা নেই।
৪৮ বছর বয়সি এই উগ্র বৌদ্ধ ধর্ম গুরু মুসলিম বিরোধী অবমাননাকর বক্তব্য দেয়ার অপরাধে প্রায় ১০ বছর কারাভোগ করেছেন।
মিয়ানমারে এ বৌদ্ধ নেতা মুসলমানদের
ধর্মীয় পোষাক এবং তাদের বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান পালন নিষিদ্ধ করার
আহবান জানিয়েছেন। বলা হয় ২০১২ সালে মিয়ানমারে মুসলমানদের বিরুদ্ধে বৌদ্ধ
ধর্মাবলম্বিরা যে সহিংসতা চালিয়ে আসছে তার পেছনে অশিন ভিরাতুসহ অন্যান্য
উগ্র বৌদ্ধ ধর্মগুরুদের ইন্ধন রয়েছে। মুসলিম বিরোধী দাঙ্গার ফলে এ পর্যন্ত
হাজার হাজার নিরীহ মুসলমান নিহত এবং লাখ লাখ মানুষ শরণার্থীতে পরিণত
হয়েছে। #
রেডিও তেহরান/আরএইচ/৫

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন