গো মাংস: কেরলের গেস্ট হাউসে পুলিস- aajkaal
বিষ্ণু গুপ্ত নামে এক ‘হিন্দু সেনা’ কর্মী সেই ফোনটি করেছিলেন বলে জানা গিয়েছে। পুলিস হানা দেওয়ার পরেই গেস্ট হাউস থেকে মোষের মাংস পরিবেশন করা থালাগুলো সরিয়ে নেওয়া হয়। কেরল সরকারের পক্ষ থেকে গো মাংস পরিবেশনের কথা অস্বীকার করা হয়েছে। মঙ্গলবার কেজরিওয়াল টুইট করে জানিয়েছেন, ‘কেরল হাউসে পুলিসের ঢোকার কোনও কারণ ছিল না।’ এই ঘটনাকে দেশের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার ওপর আঘাত বলেই মন্তব্য করেছেন তিনি। ‘দিল্লি পুলিস বি জে পি সেনার মতই কাজ করছে’ মন্তব্য তঁার। কেরলের মুখ্যমন্ত্রী উমেন চাণ্ডি বলেছেন, ‘সরকারি গেস্ট হাউসকে পুলিস বেসরকারি হোটেল ভেবেছে। দিল্লি পুলিস এই কাজ থেকে বিরত থাকতে পারত। তারা ভুল করেছে। অভিযোগ থাকলেও তাদের গেস্ট হাউসে ঢোকার নির্দিষ্ট পদ্ধতি রয়েছে।’

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন