হামলার আশঙ্কায় যুক্তরাষ্ট্রের নতুন সতর্কতা: তোফায়েল বললেন, বাড়াবাড়ি - rangpur news

Breaking

Breaking News

rangpur news

This is news blog site.Here have important online newspaper.if you Concert:MD.Gulam azam sarkar. E-mail:gulamazam@gmail.com Mobil:01735632338

Windows

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, ১৮ অক্টোবর, ২০১৫

হামলার আশঙ্কায় যুক্তরাষ্ট্রের নতুন সতর্কতা: তোফায়েল বললেন, বাড়াবাড়ি

হামলার আশঙ্কায় যুক্তরাষ্ট্রের নতুন সতর্কতা: তোফায়েল বললেন, বাড়াবাড়ি

হামলার আশঙ্কায় যুক্তরাষ্ট্রের নতুন সতর্কতা: তোফায়েল বললেন, বাড়াবাড়ি
 (রেডিও তেহরান): বাংলাদেশে পশ্চিমা নাগরিকদের চলাফেরায় নতুন করে সতর্কতা জারির মতো কোনো পরিস্থিতি নেই বলে দাবি করেছেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

রোববার সকালে রাজধানীর বনানী কবরস্থানে শেখ রাসেলের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন। তোফয়েল বলেন, ‘যুক্তরাষ্ট্রের নতুন করে সতর্কতা জারি করার মতো পরিস্থিতি বাংলাদেশে নেই। এটা যুক্তরাষ্ট্রের বাড়াবাড়ি।’  তিনি বলেন, 'বিদেশি নাগরিক হত্যার মাধ্যমে যারা দেশকে হেয় করতে চেয়েছে অচিরেই তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হবে।'

উল্লেখ্য, বাংলাদেশ ভ্রমণে মার্কিন নাগরিকদের আবারও সতর্ক করে ঢাকাস্থ আমেরিকান দূতাবাস। শনিবার সন্ধ্যায় হালনাগাদ করা আমেরিকান দূতাবাসের সতর্কবার্তায় এই পরামর্শ দেয়া হয়। এর আগেও মার্কিন নাগরিকদের ভ্রমণের ক্ষেত্রে সতর্কবার্তা দিয়েছিল দেশটির দূতাবাস।

নতুন সতর্কবার্তায় বলা হয়েছে, বাংলাদেশের আন্তর্জাতিক হোটেলগুলোতে আয়োজিত পশ্চিমা নাগরিকদের বড় ধরণের জমায়েতসহ অন্যান্য স্থানে তাদের লক্ষ্য করে হামলা হতে পারে। এ বিষয়ে নির্ভরযোগ্য তথ্য তাদের কাছে আছে।

ওই বার্তায় আরো বলা হয়, গত ২৮শে সেপ্টেম্বর ইতালির একজন এবং ৩রা অক্টোবর জাপানের এক নাগরিককে হত্যার ঘটনায় দায় স্বীকার করেছে আইএসআইএল। ভবিষ্যতেও মার্কিন নাগরিকসহ পশ্চিমাদের লক্ষ্য করে হামলা হতে পারে। বাংলাদেশে বিদেশিদের নিরাপত্তা জোরদার করতে নিরাপত্তা সংস্থাগুলো পদক্ষেপ নিয়েছে। তবে সন্ত্রাসের হুমকি ‘বাস্তব ও বিশ্বাসযোগ্য’ রয়েই গেছে।

বার্তায় বলা হয়, বাংলাদেশে ভ্রমণরত কিংবা অবস্থানরত মার্কিন নাগরিকদের সতর্কতামূলক ব্যবস্থা নেয়া, নিজেদের নিরাপত্তার ব্যাপারে সতর্ক থাকা এবং স্থানীয় নিরাপত্তা পরিস্থিতির পরিবর্তনের ব্যাপারে সতর্ক থাকতে বিশেষভাবে উৎসাহিত করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের সরকারি কর্মকর্তা ও তাঁদের পরিবারের সদস্যদের জনসমাগমের স্থলে যেতে নিষেধ করা হচ্ছে। একই সঙ্গে হেঁটে, মোটরসাইকেলে, সাইকেলে কিংবা কোন খোলামেলা বাহনে চলাফেরা করতেও মার্কিন নাগরিকদের নিষেধ করা হয়েছে বার্তায়।

ঢাকায় ইতালিয়ান নাগরিক তাবেলা সিজার ও রংপুরে জাপানি নাগরিক হোশি কুনিও হত্যার পর বাংলাদেশে ভ্রমণে সতর্কতা জারি করে আমেরিকা, ব্রিটেন, কানাডাসহ কয়েকটি দেশ। এসব দেশের পক্ষ থেকে এখনও ওই এলার্ট প্রত্যাহার করা হয়নি। ভ্রমণ সতর্কতার কারণে বাংলাদেশে বিদেশি পর্যটক আসা কমে গেছে। একই সঙ্গে পোশাক শিল্পের ক্রেতারাও আসতে স্বস্তিবোধ করছেন না। সরকারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রয়েছে। এমন অবস্থায় আমেরিকা নতুন করে তাদের নাগরিকদের জন্য এই সতর্কবার্তা হালনাগাদ করল।#

রেডিও তেহরান/এআর/১৮

কোন মন্তব্য নেই:

Post Top Ad

Responsive Ads Here