খাবার কিনতে গিয়ে ধর্ষণের শিকার হলো শিশু - rangpur news

Breaking

Breaking News

rangpur news

This is news blog site.Here have important online newspaper.if you Concert:MD.Gulam azam sarkar. E-mail:gulamazam@gmail.com Mobil:01735632338

Windows

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, ২১ অক্টোবর, ২০১৫

খাবার কিনতে গিয়ে ধর্ষণের শিকার হলো শিশু

মানিকগঞ্জ প্রতিনিধি
নতুন বার্তা ডটকম
মানিকগঞ্জ: মানিকগঞ্জ হরিরামপুর উপজেলার বাকিপুর এলাকায় বাবু সাহা (৩৭) নামের মুদি দোকানির বিরুদ্ধে শিশু ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার সকালে মুদির দোকানে খাবার কিনতে গিয়েছিল ছয় বছরের একটি শিশু। মুদি দোকানির ধর্ষণের শিকার হয়েছে পাঁচ বছরের শিশুটি। রক্তাক্ত অবস্থায় শিশুটিকে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আর এ ঘটনায় স্থানীয়রা বাবুকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে। বাবু সাহা ওই গ্রামের চান্দু সাহার ছেলে এবং দুই সন্তার জনক।

শিশুটির স্বজন ও স্থানীয়রা জানায়, মাচাইন বাজারের অদূরে বাকিপুর এলাকায় শিশুটির বাড়ির পাশে বাবুর মুদি দোকান। দোকানের অপর পাশেই বাবুর বাড়ি। মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে দোকানে খাবার কিনতে গেলে শিশুটিকে ফুসলিয়ে বাবু তার নির্জন বাড়িতে নিয়ে যায়। সেখানে শিশুটিকে ধর্ষণ করেন তিনি।

এরপর শিশুটি বাড়ি এসে চেতনা হারিয়ে ফেলে। স্বজনেরা তাকে রক্তাক্ত অবস্থায় দেখে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাকে মানিকগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করেন। আর বাবু পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা ধরে পিটুনি দিয়ে পুলিশের খবর দেয়। পুলিশ এসে তাকে আটক করে।

হরিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. যাদব চন্দ্র মন্ডল জানান, ধর্ষণের শিকার শিশুটিকে রক্তাক্ত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে উন্নত চিকিৎসার জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
হরিরামপুর থানার এস আই শাহ আলম জানান, এ ঘটনা ধর্ষণের শিকার শিশুটির নানা রজ্জব আলী একটি ধর্ষণ মামলা দায়ের করেছে।

হরিরামপুর থানার ওসি নজরুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে স্বজন ও স্থানীয়দের সঙ্গে কথা বলে প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পেয়েছে। বাবুকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মানিকগঞ্জ সদর হাসপাতালেই শিশুটির স্বাস্থ্য পরীক্ষা করা হবে।

নতুন বার্তা/এএইচ

কোন মন্তব্য নেই:

Post Top Ad

Responsive Ads Here