নিজস্ব প্রতিবেদক
নতুন বার্তা ডটকম
নতুন বার্তা ডটকম
ঢাকা: মিথ্যা ও ভুল তথ্যসংবলিত সংবাদ প্রচার এবং প্রকাশের অভিযোগে যমুনা
টেলিভিশন ও দৈনিক যুগান্তর পত্রিকার বিরুদ্ধে দুই হাজার কোটি টাকার
মানহানির মামলা করেছে গ্রামীণফোন। আদালত মামলাটি আমলে নিয়ে দুটি
সংবাদমাধ্যমকে আগামী এক সপ্তাহ বেসরকারি মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন
সংক্রান্ত সব সংবাদ প্রকাশে নিষেধাজ্ঞা দিয়েছেন।
সোমবার ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ শাহাদাত হোসেনের আদালতে গ্রামীণফোনের কর্মকর্তা একরামুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন। বাদীপক্ষে আদালতে শুনানি করেন অ্যাডভোকেট তানজিম ইসলাম।
তানজিম ইসলাম সংবাদমাধ্যমকে বলেন, বিচারক মামলাটি আমলে নিয়ে আগামী সাত
দিনের মধ্যে যমুনা টেলিভিশন ও দৈনিক যুগান্তরকে কারণ দর্শানোর আদেশ দেন।
সেই সঙ্গে আগামী সাত দিন এ দুটি গণমাধ্যমে গ্রামীণফোনের কোনো সংবাদ না
ছাপাতে ও প্রচার না করতে আদালত অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞার আদেশ দেন।
সোমবার ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ শাহাদাত হোসেনের আদালতে গ্রামীণফোনের কর্মকর্তা একরামুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন। বাদীপক্ষে আদালতে শুনানি করেন অ্যাডভোকেট তানজিম ইসলাম।
তানজিম ইসলাম আরো বলেন, পৃথক মামলায় ওই দুটি গণমাধ্যমের প্রতিটির বিরুদ্ধে এক হাজার কোটি টাকার মানহানির অভিযোগ আনা হয়েছে।
মামলার নথি থেকে জানা যায়, ২০১৫ সালের ১৬ সেপ্টেম্বর দৈনিক যুগান্তর পত্রিকায় ‘রাজস্ব ফাঁকির শীর্ষে গ্রামীণফোন’, ১৭ সেপ্টেম্বর ‘সাড়ে সাত হাজার কোটি টাকা নিয়ে গেছে গ্রামীণফোন’, ১৮ সেপ্টেম্বর ‘রেলওয়ে টেলিকম নেটওয়ার্ক নিয়ে গ্রামীণফোনের হরিলুট’, ১৯ সেপ্টেম্বর ‘প্রতারণার জালে শীর্ষে গ্রামীণফোন’, ২০ সেপ্টেম্বর ‘সিম রিপ্লেসমেন্টের নামে গ্রামীণফোনের কর ফাঁকি দেড় হাজার কোটি টাকা’সহ বিভিন্ন শিরোনামে গ্রামীণফোনের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও ভুল সংবাদ প্রকাশ করে পত্রিকাটি।
এ ঘটনায় মামলায় গ্রামীণফোনের এক হাজার কোটি টাকার মানহানি হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। এ মামলায় বিবাদী করা হয়েছে দৈনিক যুগান্তর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল আলম, প্রকাশক সালমা ইসলাম, রিপোর্টার মেজবা মাসুদ, মনির হোসেন, পরিচালক আবদুল ওহাব ও যমুনা প্রিন্ট অ্যান্ড পাবলিকেশনসকে।
অন্যদিকে, বিভিন্ন সময়ে একই ধরনের সংবাদ প্রচার করায় যমুনা টিভির বিরুদ্ধে এক হাজার কোটি টাকার মানহানি মামলা করে গ্রামীণফোন। এ মামলায় বিবাদী করা হয়েছে যমুনা টিভির ব্যবস্থাপনা পরিচালক এমডি শামীম ইসলাম, প্রধান বার্তা সম্পাদক ফাহিম আহম্মেদ, রিপোর্টার সীমা ভৌমিক ও মাসুদুর জামানকে।
নতুন বার্তা/মোআ

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন