
লক্ষ্মীপুর প্রতিনিধি
নতুন বার্তা ডটকম
লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর সদর উপজেলার মজুচৌধুরীরহাট এলাকায় দ্বিতীয় শ্রেণীর
এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। ধর্ষক দেলোয়ার হোসেনকে গ্রেফতার করেছে
পুলিশ।নতুন বার্তা ডটকম
শুক্রবার সকালে ওই ঘটনা ঘটে। শিশুটিকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও ছাত্রীর পরিবার জানায়, শুক্রবার সকালে দ্বিতীয় শ্রেণী পড়ুয়া ছাত্রীটি বাড়ি থেকে পাশের বাজারে যায়। এ সময় বখাটে দেলোয়ার তাকে চকলেট দেয়ার কথা বলে একটি দোকানে ডেকে নেয়। পরে মনিরের দোকানের পেছনে একটি কক্ষে নিয়ে তাকে ধর্ষণ করে। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে গেলে দেলোয়ার পালিয়ে যায়। পরে ছাত্রীটিকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির পর তার শারিরীক পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসক। বর্তমানে ওই ছাত্রী পুলিশের হেফাজতে রয়েছে।
দেলোয়ার হোসেন একই উপজেলার মধ্য চরমনী মোহন গ্রামের সাফু মিয়ার ছেলে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন ভূইঁয়া জানান, দ্বিতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। ধর্ষক দেলোয়ার হোসেনকে গ্রেফতার করা হয়েছে।
নতুন বার্তা/এসএমএকে/মোআ

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন