পাক-আফগান সীমান্তে প্রভাব বিস্তার করছে আইএসআইএল - rangpur news

Breaking

Breaking News

rangpur news

This is news blog site.Here have important online newspaper.if you Concert:MD.Gulam azam sarkar. E-mail:gulamazam@gmail.com Mobil:01735632338

Windows

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, ১৯ অক্টোবর, ২০১৫

পাক-আফগান সীমান্তে প্রভাব বিস্তার করছে আইএসআইএল

পাক-আফগান সীমান্তে প্রভাব বিস্তার করছে আইএসআইএল


(রেডিও তেহরান): উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশ পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্ত এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টা করছে। পাকিস্তানের একটি দৈনিক এ খবর দিয়ে লিখেছে, আইএসআইএল রা দুই দেশের সীমান্ত এলাকায় তৎপরতা জোরদার করেছে। বিশেষ করে সীমান্তবর্তী সেফিদ কুহ পার্বত্য এলাকা জুড়ে  স্বর্গরাজ্যে পরিণত হয়েছে।

দৈনিকটির প্রতিবেদনে আরো বলা হয়েছে, বর্তমানে আফগানিস্তানের নানগারহার প্রদেশেরর তিনটি এলাকা আইএসআইএল দের নিয়ন্ত্রণে রয়েছে। বলা হচ্ছে, ওই এলাকায় তৎপর আইএসআইএল র বেশিরভাগই এসেছে, পাকিস্তানের ওরাকজাই উপজাতি অধ্যুষিত এলাকা থেকে।

তবে আইএসআইএল’র তৎপরতা বৃদ্ধির একই সঙ্গে আফগানিস্তান ও পাকিস্তানের উত্তরে বিশাল অংশ জুড়ে অবস্থিত খোরাসান এলাকায় এ গোষ্ঠীর নেতাদের মধ্যে মতবিরোধও দেখা দিয়েছে বলে কোনো কোনো খবরে জানা গেছে। তালেবানের অন্যতম প্রভাবশালী নেতা মৌলভী আব্দুর রহিম মুসলেম দুস্ত খোরাসান এলাকায় আইএসআইএল নেতা হাফেজ সাঈদকে খুনি, অপরাধী ও ইসলামী শরিয়া আইনের লঙ্ঘনকারী হিসেবে অভিযুক্ত করেছে। যদিও তালেবানের এ নেতা এক সময় ইরাক ও সিরিয়ায় তৎপর আইএসআইএল’র শীর্ষ নেতা আবু বকর আল বাগদাদির অনুগত্য মেনে নিয়েছিল।

তালেবানের এ নেতা হাফেজ সাঈদের জোট থেকে বেরিয়ে আসায় এটাকে পাকিস্তান ও আফগানিস্তানের বিশাল জায়গা জুড়ে প্রভাব বিস্তারের জন্য আইএসআইএল’র চেষ্টায় বড় আঘাত হিসেবে দেখা হচ্ছে। #

রেডিও তেহরান/আরএইচ/১৯       

কোন মন্তব্য নেই:

Post Top Ad

Responsive Ads Here