
আদালত প্রতিবেদক
নতুন বার্তা ডটকম
ঢাকা: যমুনা টেলিভিশন ও দৈনিক যুগান্তরের বিরুদ্ধে ২০০ কোটি টাকার মানহানি মামলা করেছে গ্রামীণফোন কর্তৃপক্ষ ঢাকা জেলা জজ আদালতে।নতুন বার্তা ডটকম
যমুনা টেলিভিশন ও দৈনিক যুগান্তরের বিরুদ্ধে মিথ্যা সিরিজ সংবাদ প্রচার এবং প্রকাশের অভিযোগে এ মানহানির দুটি মামলা করা হয়।
সোমবার ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ শাহাদাত হোসেনের আদালতে গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তার পক্ষে ব্যারিস্টার তানজিব আলম মামলা দুটি দায়ের করেন।
মামলায় যমুনা টিভির যে চারজনকে বিবাদী করা হয়েছে তারা হলেন, শামিম আহম্মেদ (এমডি), ফাহিম আহম্মেদ (চিফ নিউজ এডিটর), সীমা ভৌমিক (রিপোটার), মাসুদ জামান রবিন (রিপোটার) এবং দৈনিক যুগান্তর পত্রিকার যাদের কে বিবাদী করা হয়েছে, তারা হলেন, সাইফুল আলম (ভারপ্রাপ্ত সম্পাদক), সালমা ইসলাম (প্রকাশক),এসএম আ ওয়াদুদ (পরিচালক), মুজিব মাসুদ (রিপোটার) ও যমুনা প্রিন্টিং প্রেস।
অভিযোগে বলা হয়, কর ফাঁকির শীর্ষে গ্রামীম ফোন এই শিরোনামে দৈনিক যুগান্তর ও যমুনা টিভিতে সিরিজ রিপোট করেন। তাতে গ্রামীম ফোনের মানহানি হয়েছে বলে ক্ষতিপূরণ চেয়ে এ মামলা দায়ের করা হয়।
নতুন বার্তা/এআর/জিহ

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন