হামাসের এক শীর্ষস্থানীয় নেতাকে গ্রেফতার করল ইসরাইলি সেনারা
(রেডিও তেহরান): ইহুদিবাদী
ইসরাইলি সেনারা জর্দান নদীর পশ্চিম তীর থেকে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ
আন্দোলন হামাসের একজন শীর্ষস্থানীয় নেতাকে গ্রেফতার করেছে।
ফিলিস্তিনের তথ্যকেন্দ্র থেকে বলা হয়েছে,
দখলদার সেনারা (মঙ্গলবার) ভোরে রামাল্লার উপকণ্ঠে বিথুনিয়া উপশহরে
হাসান ইউসুফ নামের ওই হামাস নেতার বাড়িতে হানা দিয়ে তাকে গ্রেফতার করে।
৬১ বছর বয়সি হামাসের এই নেতা ফিলিস্তিন
পার্লামেন্টেরও সদস্য। প্রায় এক বছর ইসরাইলের জেলখানায় আটক থাকার পর গত
জুন মাসে তিনি মুক্তি পেয়েছিলেন। গত কয়েক বছরে তিনি ১৫ বারেরও বেশি
গ্রেফতার হয়েছেন।
ইসরাইলি সেনারা হামাসের এই নেতাকে এমন
সময় গ্রেফতার করল যখন ফিলিস্তিনি জনগণের ইন্তিফাদা গণজাগরণ ২০তম দিনে
পড়েছে এবং দখলদার সেনাদের সঙ্গে ফিলিস্তিনি যুবকদের দফায় দফায় সংঘর্ষ
চলছে। এ ছাড়া, আল আকসা মসজিদে ইসরাইলের হামলাও অব্যাহত রয়েছে। সাম্প্রতিক
সহিংসতায় ইসরাইলি সেনাদের হামলায় ৪৬ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন।
এদিকে, ফিলিস্তিনি জনগণের প্রতিরোধ কমিটির
মুখপাত্র হানি হালবিয়ে জানিয়েছেন, গতরাতে আবুদিস এলাকায় ইসরাইলি
সেনাদের হামলায় ১১ ফিলিস্তিনি আহত হয়েছে।#
রেডিও তেহরান/আরএইচ/২০

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন