
যশোর প্রতিনিধি
নতুন বার্তা ডটকম
যশোর: চৌগাছা উপজেলায় ছাত্রলীগ ও ছাত্রদল নেতাদের নেতৃত্বে এক স্কুলছাত্রীকে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।নতুন বার্তা ডটকম
রোববার দুপুরে উপজেলা সদরের একটি স্কুলের মাঠ থেকে ওই স্কুলছাত্রীকে তুলে নিয়ে গণধর্ষণ করা হয়।
আটক নেতা-কর্মীরা হলেন চৌগাছা পৌর ছাত্রলীগের সহসাধারণ সম্পাদক পারভেজ সানি, ছাত্রলীগ কর্মী শিমুল ও পৌর ছাত্রদলের সাত নম্বর ওয়ার্ড কমিটির সভাপতি উজ্জ্বল। পারভেজ সানির বাবা চৌগাছা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চৌগাছা থানার উপপরিদর্শক (এসআই) শরীফ হোসেন জানান, এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারে পুলিশ অভিযান শুরু করেছে। স্কুলছাত্রীর বাবা হাসপাতালে চিকিৎসার কাজে ব্যস্ত থাকায় এখনো মামলা হয়নি। তবে মামলার প্রস্তুতি চলছে।
ঘটনার খবর পেয়ে জেলা সহকারী পুলিশ সুপার ভাস্কর সাহা হাসপাতালে স্কুলছাত্রীকে দেখতে যান।
স্থানীয় লোকজনের বরাত দিয়ে এসআই শরীফ জানান, দুপুরে ওই স্কুলছাত্রী তার এক বন্ধুর সঙ্গে চৌগাছা বাজারের একটি স্কুলের মাঠে বসে গল্প করছিল। এ সময় ছাত্রলীগ নেতা পারভেজ সানি ও ছাত্রদল নেতা উজ্জ্বল তাদের জোর করে তুলে পাশের ডাকবাংলোপাড়ার মাদক ব্যবসায়ী আলামিনের ভাড়া বাসায় নিয়ে যান। সেখানে তারা ছেলেটিকে মারধর করে মোবাইল ফোন ছিনিয়ে তাড়িয়ে দেন। পরে পারভেজ সানি, উজ্জ্বল, শিমুল, আলামিনসহ বেশ কয়েকজন কিশোরীকে ধর্ষণ করেন।
একপর্যায়ে কিশোরীটির চিৎকারে এলাকাবাসী ঘটনাটি টের পেয়ে চৌগাছা থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে হাতেনাতে পারভেজ সানি, উজ্জ্বল ও শিমুলকে আটক করে। এ সময় অন্যরা পালিয়ে যায়।
পুলিশ স্কুলছাত্রীকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকরা যশোর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক কাজল মল্লিক ‘রেপ ভিকটিম’ হিসেবে নথিভুক্ত করে কিশোরীকে হাসপাতালে ভর্তি করেন। সোমবার কিশোরীটির ডাক্তারি পরীক্ষা করা হবে বলে চিকিৎসক জানান।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন