আল-আকসা রক্ষায় অস্ত্র হাতে তুলে নিন: হামাস
(রেডিও তেহান): ইহুদিবাদী
ইসরাইলি সেনাদের হাত থেকে পবিত্র আল-আকসা মসজিদ রক্ষা করার জন্য ফিলিস্তিনি
জনগণকে অস্ত্র হাতে তুলে নেয়ার আহ্বান জানিয়েছে ইসলামি প্রতিরোধ আন্দোলন
হামাস। সম্প্রতি পবিত্র এই মসজিদকে কেন্দ্র করে ইসরাইল ও ফিলিস্তিনি জনগণের
মধ্যে উত্তেজনা সৃষ্টির প্রেক্ষাপটে এ আহ্বান জানালো হামাস।
হামাস নেতা মাহমুদ জাহার এক সাক্ষাৎকারে
বলেছেন, আল-আকসা মসজিদে নিয়ে ইসরাইলের ভয়াবহ পরিকল্পনা বাস্তবায়ন রুখে
দেয়ার একমাত্র পথ হচ্ছে পশ্চিম তীর ও জেরুজালেমের অধিবাসীদের অস্ত্র হাতে
তুলে নেয়া। মাহমুদ জাহারের ওই সাক্ষাৎকার হামাসের ওয়েবসাইটে প্রকাশ করা
হয়েছে।
গত কয়েকদিন ধরে আল-আকসা মসজিদ এলাকায়
ইসরাইলি সেনা ও ফিলিস্তিনিদের মধ্যে উত্তেজনা চরম আকার ধারণ করেছে। সেখানে
দফায় দফায় ইসরাইলি সেনারা ফিলিস্তিনিদের ওপর হামলা চালিয়েছে।
এ সম্পর্কে মাহমুদ জাহার বলেন, পশ্চিম
তীরে বিপুল জনশক্তি রয়েছে যাদেরকে যেকোনো সময় সংগঠিত করা যায়। তিনি বলেন,
দখলদার ও অবৈধ বসতি স্থাপনকারীরাও এখন পর্যন্ত অস্ত্রকেই প্রধান রক্ষাকবচ
হিসেবে বিবেচনা করে।#

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন