উত্তর প্রদেশে মুহাম্মদ আকলাখ খুনের প্রতিবাদে পশ্চিমবঙ্গে মিছিল
(রেডিও তেহরান): ভারতের
উত্তর প্রদেশের দাদরিতে মুহাম্মদ আখলাক নামে এক বৃদ্ধকে নৃশংসভাবে পিটিয়ে
হত্যার প্রতিবাদে কোলকাতা এবং নদীয়াতে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
(রোববার) বিকেলে ওয়েলফেয়ার পার্টি অফ
ইন্ডিয়ার নদিয়া জেলা শাখার পক্ষ থেকে থানার পাড়া সড়কে মানববন্ধন এবং
প্রতিবাদ মিছিল করা হয়। প্রতিবাদকারীরা মুহাম্মদ আখলাকের খুনিদের উপযুক্ত
শাস্তি চাই বলে পোস্টার হাতে নিয়ে মিছিল করেন।
প্রসঙ্গত, গত সোমবার রাতে গরুর গোশত খাওয়া
এবং তা বাসায় রাখার মিথ্যা অপবাদ রটিয়ে মুহাম্মদ আখলাক নামে এক বৃদ্ধকে
নির্মমভাবে হত্যা করে শ’দুয়েক উগ্র হিন্দুত্ববাদী উন্মত্ত জনতা। দানিশ নামে
তার এক ছেলেকে আধমরা করে ফেলে রেখে যায় তারা। বর্তমানে সে আশঙ্কাজনক
অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। পরিবারের মহিলাদের উপরেও হামলা চালায় ওই
দুর্বৃত্তরা।
এ ঘটনার প্রতিবাদে ওয়েলফেয়ার পার্টি অফ
ইন্ডিয়া নদিয়া জেলা শাখার পক্ষ থেকে মানববন্ধন এবং প্রতিবাদ মিছিলে দলীয়
কর্মী ছাড়াও এলাকার সাধারণ মানুষজন সামিল হন। দলটির মুখপাত্র মোকতার
হোসেন মন্ডল বলেন, ‘ভারতে দিন দিন উগ্র সাম্প্রদায়িক ঘটনা বেড়ে চলেছে।
শুধু মুহাম্মদ আকলাখ নন, সমাজকর্মী এবং প্রগতিশীল লেখকদের ওপর বিভেদকামী
শক্তি আক্রমণ চালাচ্ছে। বিজেপি এবং আরএসএস এদের পাশে থেকে শক্তি জোগাচ্ছে।’
তিনি বলেন,‘গোটা দেশ যখন মুহাম্মদ আকলাখকে হত্যার ঘটনায় প্রতিবাদ এবং
নিন্দা জানাচ্ছে তখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নীরব কেন?’
প্রতিবাদ মিছিলে ওয়েলফেয়ার পার্টির
রাজ্য সাধারণ সম্পাদক সারওয়ার হাসান, দলটির নদিয়া জেলা প্রেসিডেন্ট
সাহাবুদ্দিন মন্ডলসহ একাধিক নেতৃত্ব উপস্থিত ছিলেন।
অন্যদিকে, মুহাম্মদ আখলাকের হত্যার
প্রতিবাদে শনিবার কোলকাতায় মোমবাতি জ্বালিয়ে কয়েকশ’ কর্মী- সমর্থক
নিয়ে এক মিছিল করে প্রদেশ কংগ্রেসের সংখ্যালঘু বিভাগ। মিছিলে কংগ্রেস নেতা
প্রদীপ ভট্টাচার্য, বিধায়ক মানস ভুঁইয়া, সোমেন মিত্র, সংখ্যালঘু বিভাগের
রাজ্য চেয়ারম্যান খালিদ ইবাদুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।#
রেডিও তেহরান/এমএএইচ/জিএআর/৪

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন