আত্রাই নদীতে বাংলাদেশের বাঁধ: মোদির কাছে মমতার অভিযোগ - rangpur news

Breaking

Breaking News

rangpur news

This is news blog site.Here have important online newspaper.if you Concert:MD.Gulam azam sarkar. E-mail:gulamazam@gmail.com Mobil:01735632338

Windows

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, ৫ জুন, ২০১৫

আত্রাই নদীতে বাংলাদেশের বাঁধ: মোদির কাছে মমতার অভিযোগ

আত্রাই নদীতে বাংলাদেশের বাঁধ: মোদির কাছে মমতার অভিযোগ

 (রেডিও তেহরান): ভারত ও বাংলাদেশের মধ্যে তিস্তা নদীর পানি নিয়ে জটিলতা নিরসনের আগেই শুরু হল আত্রাই নদীতে বাঁধ দেয়া নিয়ে বিতর্ক। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, আত্রাইয়ে বাংলাদেশ বাঁধ দেয়ায় ওই নদীর ভারতীয় অংশে পানি পাওয়া যাচ্ছে না এমনকি পশ্চিমবঙ্গে এ নদীকে কেন্দ্র করে খাওয়ার পানি সরবরাহ প্রকল্প বন্ধ হয়ে গেছে। এছাড়া বন্ধ হয়ে গেছে নদীকে কেন্দ্র করে গড়া আরএলআই সেচ প্রকল্পও।


এরইমধ্যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিষয়টি চিঠি লিখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নজরে এনেছেন। তিনি ওই চিঠিতে বলেছেন, পশ্চিমবঙ্গকে অবহিত না করেই বাংলাদেশ তার অংশে ওই নদীতে ২.১৪ কিলোমিটার দীর্ঘ বাঁধ নির্মাণ করেছে।

সংবাদে প্রকাশ, বাংলাদেশের সঙ্গে তিস্তার পানি ইস্যুতে আলোচনায় আত্রাই’র বিষয়টি নিয়ে মোদি সক্রিয় হবেন।

পশ্চিমবঙ্গের সেচমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় জানান, ‘উপগ্রহ চিত্রের মাধ্যমে জানা গেছে, সীমান্ত থেকে ২.১৪ কিলোমিটার দূরে  বাংলাদেশ সরকার একটি কংক্রিটের বাঁধ নির্মাণ করে আত্রাই’র পানি শুকনো মওসুমের জন্য আটকে রাখছে। সেজন্য ভারতের আত্রাই নদীতে পানি থাকছে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিষয়টি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জানিয়েছেন। প্রধানমন্ত্রী এ নিয়ে হস্তক্ষেপ করছেন।’

বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ বিধানসভায় সেচ দফতররে বাজেট নিয়ে আলোচনায় আত্রাই নদী প্রসঙ্গ উঠে আসে।  আরএসপি’র বিধায়ক নর্মদা রায় বলেন, ‘দক্ষিণ দিনাজপুরে বর্ষায় আত্রাই’র কুল ভেসে যায়। বর্ষা শেষ হলেই নদী শুকিয়ে যাচ্ছে। এরফলে আত্রাই নদীর নানা মাছও হারিয়ে যাচ্ছে। পানি না পেয়ে স্থানীয় মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে।’

নর্মদা রায় বলেন, ‘বর্তমান সরকার আত্রাই নদীর পানি পরিশোধন করে বালুরঘাট পৌরসভা এলাকায় সরবরাহের জন্য খাওয়ার পানি প্রকল্প শুরু করেছে। কিন্তু নদীর পানির অভাবে ৪২ কোটি টাকার এ প্রকল্প অচল হয়ে পড়েছে। জমিতে সেচের জন্য নদীতে গড়ে ওঠা রিভার লিফটিং (আরএলআই) প্রকল্পও অচল হয়ে গেছে।’

জবাবি ভাষণ দিতে গিয়ে পশ্চিমবঙ্গের সেচমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আত্রাই নদী প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়েছেন। প্রধানমন্ত্রী এ বিষয়ে হস্তক্ষেপ করবেন।’

এভাবে তিস্তার পানি নিয়ে জটিলতার মধ্যে নতুন করে যোগ হল আত্রাই'র পানি প্রসঙ্গও। #

রেডিও তেহরান/এআর/৫

কোন মন্তব্য নেই:

Post Top Ad

Responsive Ads Here