বসরায় বিধ্বস্ত হয়েছে মার্কিন ড্রোন
(রেডিও তেহরান): ইরাকের
দক্ষিণাঞ্চলীয় প্রদেশ বসরায় একটি মার্কিন চালকহীন বিমান বা ড্রোন ভূপাতিত
হয়েছে। ইরাকের একটি নিরাপত্তা সূত্র থেকে এ খবর দেয়া হয়েছে।
এতে বলা হয়েছে, গোলযোগপূর্ণ আনবার প্রদেশে
তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল’এর তথাকথিত অবস্থানের বিরুদ্ধে মার্কিন
নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় যোগ দিতে যাওয়ার পথে এটি বিধ্বস্ত হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক ইরাকি সূত্রটি আরো
বলেছে, কাতারের মার্কিন ঘাঁটি থেকে ড্রোনটি আকাশে উড়েছিল। কারিগরি ত্রুটি
দেখা দেয়ায় এটি বসরার আল-লাহিস মরুভূমিতে বিধ্বস্ত হয়। বিধ্বস্ত হওয়ার পর
এটি বিস্ফোরিত হয় বলে জানানো হয়েছে।#
রেডিও তেহরান/সমর/৫

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন