ভারতে স্কুলে যোগব্যায়ামের বিরুদ্ধে মুসলিম নেতারা - rangpur news

Breaking

Breaking News

rangpur news

This is news blog site.Here have important online newspaper.if you Concert:MD.Gulam azam sarkar. E-mail:gulamazam@gmail.com Mobil:01735632338

Windows

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, ৮ জুন, ২০১৫

ভারতে স্কুলে যোগব্যায়ামের বিরুদ্ধে মুসলিম নেতারা

ভারতে স্কুলে যোগব্যায়ামের বিরুদ্ধে মুসলিম নেতারা-BBC NEWS

ভারতের মুসলিম নেতারা বলেছেন, সেদেশের স্কুলগুলোতে যোগব্যায়াম বাধ্যতামূলক করার সরকারি পরিকল্পনার বিরুদ্ধে তারা দেশব্যাপী আন্দোলন গড়ে তুলবেন।
নিখিল ভারতীয় মুসলিম ব্যক্তিগত আইন বোর্ড সদস্যরা বলছেন, স্কুলের শিশুদের যোগব্যায়ামের আসন ও সুর্যপ্রণাম ইত্যাদি করতে বাধ্য করা তাদের ধর্মবিশ্বাসের বিরোধী।

অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল' বোর্ড ভারতের মুসলিমদের ধর্মীয় বিষয় সম্পর্কে পরামর্শ দিয়ে থাকে।
ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হিন্দু জাতীয়তাবাদী দল বিজেপি চাইছে, যোগব্যায়াম বা 'ইয়োগা'-কে একটি জাতীয় সাংস্কৃতিক কার্যক্রমের অংশ হিসেবে প্রচলন করা হোক।
কিন্তু এর বিরোধীরা বলছেন, এমন কিছু করলে তা ভারতের অ-হিন্দু জনগোষ্ঠীকে বিচ্ছিন্ন করে ফেলবে।
যোগব্যায়াম শিক্ষাকে স্কুলে বাধ্যতামূলক করার লক্ষ্য নিয়ে ভারতের কেন্দ্রীয় সরকার আগামি ২১শে জুনকে 'ইন্টারন্যাশনাল ইয়োগা ডে' হিসেবে পালন করার পরিকল্পনা করেছে।
আর মুসলিম পার্সোনাল ল' বোর্ডের নেতারা ওই দিনটিতেই এর বিরুদ্ধে আন্দোলন শুরু করার কথা ঘোষণা করেছেন।
এ ছাড়া তাদের আদালতে আবেদন করার সুযোগও রয়েছে বলে লখনৌ থেকে বিবিসির সংবাদদাতা জানিয়েছেন।

কোন মন্তব্য নেই:

Post Top Ad

Responsive Ads Here