'জাল ডিগ্রির' জন্য ফাটকে দিল্লির আইনমন্ত্রী - rangpur news

Breaking

Breaking News

rangpur news

This is news blog site.Here have important online newspaper.if you Concert:MD.Gulam azam sarkar. E-mail:gulamazam@gmail.com Mobil:01735632338

Windows

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, ৯ জুন, ২০১৫

'জাল ডিগ্রির' জন্য ফাটকে দিল্লির আইনমন্ত্রী


'জাল ডিগ্রির' জন্য ফাটকে দিল্লির আইনমন্ত্রী

দিল্লির আম আদমী পার্টির সরকারের আইনমন্ত্রী জিতেন্দ্র সিং তোমার-কে আজ (মঙ্গলবার) সেখানকার পুলিশ গ্রেপ্তার করেছে তার আইন পাশের সার্টিফিকেট জাল করার অভিযোগে।
বিহারের একটি বিশ্ববিদ্যালয় থেকে তার ব্যাচেলর অফ ল বা এলএলবি-র ওই সার্টিফিকেটটি জাল -- এই অভিযোগ উঠেছিল বেশ কয়েকমাস আগেই।
দিল্লি পুলিশ বলছে আদালতের নির্দেশে তাদের একটি দল বিহারের ওই বিশ্ববিদ্যালয়টিতে তদন্ত করে আসার পরে সোমবার রাতে মি. তোমারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়।

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং এএপি সরকারের সঙ্গে দিল্লির লেফটেন্যান্ট গভর্নর নাজিব জং-য়ের মধ্যে কয়েক সপ্তাহ ধরেই ক্ষমতার আওতা নিয়ে নিয়ে দ্বন্দ্ব চলছে। ওই দ্বন্দ্বে মি. জংয়ের পাশেই দাঁড়িয়েছে বিজেপি-র নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার।
আর এরকমই একটা সময়ে দিল্লির আইনমন্ত্রী গ্রেপ্তার হলেন।
দিল্লির পুলিশ স্থানীয় সরকারের কাছে জবাবদিহি করে না, তারা সরাসরি কেন্দ্রীয় সরকারের অধীন।
এই গ্রেপ্তারীর পরে কংগ্রেস আর বিজেপি অরবিন্দ কেজরিওয়ালের পদত্যাগ দাবি করছে। তবে এএপি নেতারা অভিযোগ করছেন, দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ার কাজে বাঁধা দিতেই স্বার্থান্বেষী মহল এই চক্রান্ত করেছে।
দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া অভিযোগ করেছেন নাটকীয়ভাবে গ্রেপ্তার করা হয়েছে তাদের মন্ত্রীকে।
“প্রথমে মি. তোমারের দপ্তরে প্রায় ৪০ জনের পুলিশ দলটি গিয়ে কিছু নথি দেখতে চায়। তারপরে বলা হয় বাড়িতে গিয়ে সেইসব নথি দেখবে তারা। বাড়ি যাওয়ার পথেই চালককে নামিয়ে দিয়ে গাড়ি নিজেরাই চালিয়ে থানায় চলে যায়। বলা হয় বাড়ি থেকে কাউকে ওইসব নথি নিয়ে থানায় আসতে।”
জাল সার্টিফিকেট সংক্রান্ত একটা মামলা ইতিমধ্যেই চলছে। কিন্তু রায় না হওয়ার আগেই গ্রেপ্তার হলেন আইনমন্ত্রী জিতেন্দ্র তোমার।

কোন মন্তব্য নেই:

Post Top Ad

Responsive Ads Here