ইয়েমেনের আনসারুল্লাহ নেতার ভ্রমণের ওপর ইইউ’র নিষেধাজ্ঞা - rangpur news

Breaking

Breaking News

rangpur news

This is news blog site.Here have important online newspaper.if you Concert:MD.Gulam azam sarkar. E-mail:gulamazam@gmail.com Mobil:01735632338

Windows

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, ৮ জুন, ২০১৫

ইয়েমেনের আনসারুল্লাহ নেতার ভ্রমণের ওপর ইইউ’র নিষেধাজ্ঞা

ইয়েমেনের আনসারুল্লাহ নেতার ভ্রমণের ওপর ইইউ’র নিষেধাজ্ঞা

আনসারুল্লাহ নেতা আনসারুল্লাহ নেতা
 (রেডিও তেহরান): ইয়েমেনের জনপ্রিয় সংগঠন আনসারুল্লাহ’র নেতা আব্দুল মালেক হুথি ও সাবেক প্রেসিডেন্ট আলী আব্দুল্লাহ সালেহ’র এক ছেলের ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ। তাদের বিরুদ্ধে ইয়েমেনে শান্তি বিনষ্টের অভিযোগ আনা হয়েছে।


এ নিষেধাজ্ঞার ফলে তারা ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো সফর করতে পারবেন না। একইসঙ্গে ওই সব দেশে তাদের কোনো ব্যাংক অ্যাকাউন্ট থাকলে তা জব্দ করা হবে।
আনসারুল্লাহ জেনেভা শান্তি সম্মেলনে অংশ নেয়ার ঘোষণা দেয়ার পর এ সিদ্ধান্তের কথা জানাল  ইউরোপীয় ইউনিয়ন।

সুইজারল্যান্ডের রাজধানী জেনেভায় আগামী ১৪ জুন ইয়েমেন বিষয়ক শান্তি সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে গত মে মাসে জাতিসংঘ ব্যাপক চেষ্টা চালিয়ে জেনেভায় ইয়েমেনের বিভিন্ন গ্রুপকে আলোচনায় বসানোর ব্যবস্থা করেছিল। কিন্তু সৌদি আরব এবং ইয়েমেনের পলাতক সাবেক প্রেসিডেন্টের ষড়যন্ত্রের কারণে জাতিসংঘের ওই চেষ্টা শেষ পর্যন্ত ব্যর্থ হয়। #

তেহরান রেডিও/এসএ/৮

কোন মন্তব্য নেই:

Post Top Ad

Responsive Ads Here