ইখওয়ানুল মুসলেমিনের ১২ সদস্যকে কারাদণ্ড দিল মিশরের আদালত
(রেডিও তেহরান): মিশরে সহিংসতায়
জড়িত থাকার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মুহাম্মদ মুরসির রাজনৈতিক দল
ইখওয়ানুল মুসলেমিনের ১২ সমর্থককে দুই বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি
আদালত।
২০১৩ সালের ডিসেম্বরে মিশরের বন্দরনগরী
সুয়েজের রাস্তায় সংঘর্ষের পাশাপাশি হত্যাকাণ্ড ও সহিংসতায় লিপ্ত থাকার
অভিযোগে আদালত (শনিবার) ১২ জনকে এই শাস্তি দিল। আদালত অন্য ছয়
ব্যক্তিকে অভিযোগ থেকে খালাস দিয়েছে।
মিশর সরকার ২০১৩ সালে ইখওয়ানুল
মুসলেমিনকে নিষিদ্ধ করে। মিশরের নির্বাচিত প্রথম প্রেসিডেন্ট মুহাম্মদ
মুরসিকে দেশটির সেনাবাহিনী ক্ষমতাচ্যুত করার পাঁচ মাস পর ইখওয়ানুল
মুসলেমিনকে নিষিদ্ধ করা হয়।
সেনাবাহিনী বিরোধীদের ওপর কঠোর দমন নীতি চালানোর পাশাপাশি মানুষের বাক স্বাধীনতার ওপরও হস্তক্ষেপ করছে।
গত ১ জুন মিশরের মনৌফিয়া প্রদেশের একটি
সামরিক আদালত সরকার বিরোধী ৭১ বিক্ষোভকারীকে দুই বছর থেকে সাত বছর পর্যন্ত
বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে। এছাড়া, রাজধানী কায়রোর এক ফৌজদারি আদালত
আলাদাভাবে সরকার বিরোধী ২৯ বিক্ষোভকারীকে পাঁচ থেকে ১০ বছর মেয়াদে কারাদণ্ড
দিয়েছে।
জাতীয় নিরাপত্তাকে হুমকির মধ্যে ফেলার
কথিত অভিযোগে মিশরের আল- সিসি সরকার মুরসিকে গত ১৮ মে মৃত্যুদণ্ড দিয়েছে।
আগামী ১৬ জুন মুরসির মৃত্যুদণ্ডের বিষয়ে চূড়ান্ত রায় দেয়ার কথা রয়েছে।#
রেডিও তেহরান/এমবিএ/এমআই/৭

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন