
সিলেট ব্যুরো
নতুন বার্তা ডটকম
সিলেট: ব্লগার অনন্ত বিজয় হত্যার ঘটনায় সিলেটের এক সংবাদকর্মীকে গ্রেফতার
করেছে গোয়েন্দা পুলিশ। রোববার রাতে দৈনিক সবুজ সিলেট ও সংবাদের ফটো
সাংবাদিক ইদ্রিস আলীকে আটকের পর সোমবার আদালতের মাধ্যমে তাকে সাত দিনের
রিমান্ডে নিয়েছে সিআইডি।নতুন বার্তা ডটকম
দুপুরে তাকে আদালতে তুলে ১৫ দিনের রিমান্ড আবেদন করলে আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ১২ মে সিলেটে ব্লগার অনন্ত বিজয় দাশ কুপিয়ে হত্যা করা হয়েছে, যিনি নিজেও মুক্তমনা ব্লগে লিখতেন এবং গণজাগরণ মঞ্চে যুক্ত ছিলেন।
৩১ বছর বয়সী অনন্ত অভিজিতের ব্লগ মুক্তমনায় লেখার পাশাপাশি বিভিন্ন ব্লগসহ অনলাইনে সাম্প্রদায়িকতাবিরোধী ও যুক্তিনির্ভর লেখালেখি করতেন। ২০০৬ সালে তিনি মুক্তমনা র্যাশনালিস্ট অ্যাওয়ার্ড পান।
অনন্তের সম্পাদনায় সিলেট থেকে বিজ্ঞান বিষয়ক ছোটকাগজ ‘যুক্তি’ প্রকাশিত হয়ে আসছিল। ‘সোভিয়েত ইউনিয়নে বিজ্ঞান ও বিপ্লব: লিসেঙ্কো অধ্যায়’, ‘জীববিবর্তন সাধারণ পাঠ’, ‘ডারউইন: একুশ শতকে প্রাসঙ্গিকতা এবং ভাবনা’ শিরোনামে তিনটি বইও রয়েছে তার।
নিহত হওয়ার আগের দিনও অভিজিৎ ও ওয়াশিকুর হত্যাকাণ্ডের পর পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে নিজের ফেইসবুক পৃষ্ঠায় একটি পোস্ট দেন অনন্ত বিজয়।
নতুন বার্তা/জিহ

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন