রোহিঙ্গা মুসলমানদের জন্য বিশেষ কমিটি করলেন পাক প্রধানমন্ত্রী - rangpur news

Breaking

Breaking News

rangpur news

This is news blog site.Here have important online newspaper.if you Concert:MD.Gulam azam sarkar. E-mail:gulamazam@gmail.com Mobil:01735632338

Windows

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, ৭ জুন, ২০১৫

রোহিঙ্গা মুসলমানদের জন্য বিশেষ কমিটি করলেন পাক প্রধানমন্ত্রী

রোহিঙ্গা মুসলমানদের জন্য বিশেষ কমিটি করলেন পাক প্রধানমন্ত্রী

নৌকায় ভাসমান অসহায় রোহিঙ্গা মুসলিম নারী নৌকায় ভাসমান অসহায় রোহিঙ্গা মুসলিম নারী
 (রেডিও তেহরান): মিয়ানমারের অসহায় রোহিঙ্গা মুসলমানদের সহযোহিতা ও তাদের মাঝে ত্রাণ বিতরণের জন্য বিশেষ কমিটি গঠন করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ।


পাক স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরী নিসার আলী খান এ তথ্য দিয়েছেন। তিনি জানিয়েছেন,  (রোববার) এ কমিটির করণীয় নিয়ে রাজধানী ইসলামাবাদে বৈঠক অনুষ্ঠিত হবে। কমিটি মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদের মাঝে ত্রাণ বিতরণের প্রচেষ্টা জোরদার করবে।

চৌধুরী নিসার জানান,(শনিবার) মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ এবং অন্য মন্ত্রীরা মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদের বর্তমান করুণ পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছেন।

এদিকে, মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদের ওপর সংঘটিত গণহত্যার বিরুদ্ধে আন্তর্জাতিক সংস্থাগুলোকে কার্যকরী পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন চৌধুরী নিসার আলী। তিনি বলেন, রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘ, ওআইসি এবং অন্য আন্তর্জাতিক সংস্থার নীরবতায় নানা প্রশ্ন দেখা দিয়েছে।

মিয়ানমারের প্রায় ১১ লাখ রোহিঙ্গা মুসলমানকে দেশটির সরকার সে দেশের নাগরিক বলে স্বীকার করে না। গত কয়েক বছর ধরে উগ্রবাদী বৌদ্ধরা রোহিঙ্গা মুসলমানদের ওপর চরম হত্যা ও নির্যাতন চালাচ্ছে। এ কাজে মিয়ানমার সরকারের প্রকাশ্য মদদ রয়েছে; এমনকি শান্তিতে নোবেল পুরস্কার পাওয়া অং সান সুচিও এ পর্যন্ত এর বিরুদ্ধে মুখ খোলেন নি।#

রেডিও তেহরান/এসআই/৭

কোন মন্তব্য নেই:

Post Top Ad

Responsive Ads Here