ভারতের দিল্লিতে 'দু-আঙুল' পরীক্ষার অনুমতি প্রত্যাহার-BBC NEWS
ভারতে
ধর্ষণের শিকার মহিলাদের শর্তসাপেক্ষে 'দু-আঙুল' পরীক্ষা করার যে অনুমোদন
দিয়েছিল রাজধানী দিল্লির স্থানীয় সরকার - তা তারা প্রত্যাহার করে
নিচ্ছে।
ধর্ষণের শিকার কোনো মহিলা ঠিক কতটা আহত হয়েছেন তা নিরুপণের জন্য ডাক্তার তার যৌনাঙ্গে দুটি আঙুল ঢুকিয়ে এই পরীক্ষা করতেন।ভারতের সুপ্রিম কোর্ট এর আগেই ২০১৩ সালে এই 'দু-আঙুল' পরীক্ষা নিষিদ্ধ করে।
কিন্তু মে মাসে দিল্লির স্থানীয় সরকার একটি সার্কুলার জারি করে যে 'প্রয়োজন হলে' ডাক্তার এ পরীক্ষা করতে পারবেন।
এখন সেই সার্কুলারটি প্রত্যাহার করে নিয়ে দিল্লির স্থানীয় সরকার বলেছে, তারা ওই সার্কুলারে 'দু-আঙুল পরীক্ষা'কে উৎসাহিত করতে চায় নি।
ভারতের সুপ্রিম কোর্ট তার আদেশে বলেছিল যে এই পরীক্ষা একজন নারীর ব্যক্তিগত গোপনীয়তার অধিকারের লংঘন এবং এটির কোন বৈজ্ঞানিক ভিত্তিও নেই।
এ পরীক্ষাকে প্রায় এমন একটি যুক্তি দেবার জন্য ব্যবহৃত হতো যে আক্রমণের শিকার মহিলাটি যৌনক্রিয়ায় অভ্যস্ত এবং সুতরাং তিনি ধর্ষিতা হন নি।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন