রাজধানী থেকে আইএস-এর সংগঠকসহ ১০গ্রেফতার
(রেডিও তেহরান): ইরাক ও
সিরিয়াভিত্তিক তাকফিরি সংগঠন আইএস-এর অন্যতম স্থানীয় সংগঠক ও
প্রশিক্ষক ফিদা মুনতাসির সাকেরকে রোববার রাতে রাজধানীর বনানী থেকে গ্রেফতার
করা হয়েছে।
মহানগর গোয়েন্দা পুলিশ তার কাছ থেকে একটি
সিপিইউ, ৩টি ল্যাপটপ, ৩টি মোবাইল সেট, ২টি হার্ডডিস্ক, ১টি পাসপোর্ট, ২১টি
বিভিন্ন ধরনের জিহাদি বই এবং তার আইএস এর ট্রল পেজের ৮২ পাতার বিভিন্ন
স্ক্রিন শট উদ্ধার করেছে।
গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার শেখ নাজমুল
আলম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মুনতাসির সাকের স্বীকার করেছে যে, তিনি
বাংলাদেশে আইএস এর হয়ে কর্মী সংগ্রহ, তাদের আশ্রয় ও প্রশিক্ষণ দেয়ার কাজ
করতেন। আনসারুল্লাহ বাংলা টিম নামে জঙ্গি সংগঠনের কর্মীদের সঙ্গেও তার বৈঠক
হয়েছে।
মুনতাসির আরও জানায়, আইএসেএ যোগ দেয়ার আগে
তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরিরের সক্রিয় সদস্য ছিলেন। বর্তমানে
তিনি আইএস ছাড়াও বাংলাদেশে নতুন জঙ্গি সংগঠন ‘জুনুদ আল তাওহিদ আল খিলাফা’র
হয়ে কাজ করছেন।
এদিকে, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ
নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ (হুজি) ও আনসারুল্লাহ বাংলা টিমের
৯ সদস্যকে গ্রেফতার করেছে।
রোববার রাতে ঢাকার বিভিন্ন স্থান থেকে
তাদের আটক করা হয়। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ বোমা, বিস্ফোরক দ্রব্য ও বই
উদ্ধার করা হয়। রাজধানীতে ব্যাংক ডাকাতির প্রস্তুতিকালে তাদের আটক করা
হয় বলে পুলিশ জানিয়েছে। #
রেডিও তেহরান/এআরকে/এআর/৮

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন