ঘাতক বাহিনীতে পরিণত হয়েছে মার্কিন নৌ কমান্ডো সিল: নিউ ইয়র্ক টাইমস - rangpur news

Breaking

Breaking News

rangpur news

This is news blog site.Here have important online newspaper.if you Concert:MD.Gulam azam sarkar. E-mail:gulamazam@gmail.com Mobil:01735632338

Windows

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, ৮ জুন, ২০১৫

ঘাতক বাহিনীতে পরিণত হয়েছে মার্কিন নৌ কমান্ডো সিল: নিউ ইয়র্ক টাইমস

ঘাতক বাহিনীতে পরিণত হয়েছে মার্কিন নৌ কমান্ডো সিল: নিউ ইয়র্ক টাইমস


সিল’এর কয়েকজন ‘ঘাতক’ সিল’এর কয়েকজন ‘ঘাতক’
 (রেডিও তেহরান): ঘাতক বাহিনীতে পরিণত হয়েছে মার্কিন বিশেষ নৌ কমান্ডো সিল। আফগানিস্তানসহ অনেক স্থানেই বিশেষ প্রশিক্ষিত এ কমান্ডো বাহিনী সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধ না করে বরং অভিযান চালিয়ে রাস্তার কথিত গুণ্ডা-মাস্তানদের নির্বিচারে হত্যা করছে। মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমস’এর খবরে এ অভিযোগ করা হয়েছে। সিল’এর সাবেক সদস্যদের দেয়া তথ্যের ভিত্তিতে এ খবর প্রকাশ করেছে নিউ ইয়র্ক টাইমস।


সিল’এর সাবেক সদস্যরা নিউ ইয়র্ক টাইমসকে দেয়া সাক্ষাৎকারে স্বীকার করেন, আফগানিস্তানে কুখ্যাত সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধের বদলে রাস্তার সাধারণ মাস্তান ও গুণ্ডাদের বিরুদ্ধে রক্তক্ষয়ী অভিযান চালিয়েছে বিশেষ প্রশিক্ষিত এবং কথিত চৌকস এ বাহিনী।

হেলমান্দ প্রদেশে নির্বিচারে বেসামরিক নিরীহ বহু মানুষকে হত্যার পর ব্রিটিশ এক জেনারেল পর্যন্ত সিলের বিরুদ্ধে অভিযোগ করেছেন। এ ছাড়া, এ বাহিনী ২০০৯ সালে কুনার প্রদেশের গাজি খানে অভিযান চালিয়ে স্কুলের ৮ শিক্ষার্থীকে হত্যা করেছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানোর দাবি করেছিল সিল।

মার্কিন সাবেক সিনেটর এবং সিল’এর সাবেক সদস্য বব কেরি স্বীকার করেছেন, এ কমান্ডো দলে বিনা প্রয়োজনে অহেতুক ৩০০ যোদ্ধা এবং দেড় হাজার সহযোগী ব্যক্তিকে  ব্যবহার করা হয়েছে। নিউ ইয়র্ক টাইমসকে তিনি বলেন, নিজেদের ইচ্ছা পূরণের জন্য সিল বাহিনীকে ব্যবহার করা হচ্ছে। বিষয়টি ফোনে কোনো কিছু কেনার নিদেশ দেয়ার মতই সহজ হয়ে দাঁড়িয়েছে বলে জানান তিনি।

অবশ্য নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত খবরের বিষয়ে কোনো মন্তব্য করে নি মার্কিন প্রতিরক্ষা দফতর।  

রেডিও তেহরান/সমর/৭

কোন মন্তব্য নেই:

Post Top Ad

Responsive Ads Here