রুশপন্থিদের সঙ্গে সংঘর্ষে ইউক্রেনের ১,৭০০ সৈন্য নিহত
(রেডিও তেহরান): ইউক্রেনের
পূর্বাঞ্চলে রুশপন্থি অস্ত্রধারীদের সঙ্গে সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে এ
পর্যন্ত অন্তত ১,৭০০ সরকারি সৈন্য নিহত হয়েছে। এ তথ্য জানিয়েছেন ইউক্রেনের
প্রেসিডেন্টের উপদেষ্টা ইউরি বিরিউকভ।
গত ফেব্রুয়ারিতে কিয়েব এবং রুশপন্থি
অস্ত্রধারীরা সংঘর্ষ বন্ধের ব্যাপারে একটি সমঝোতায় পৌঁছে। বেলারুশের
রাজধানী মিনস্কে আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের সহায়তায় ওই চুক্তি সই হয়।
তবে এরপর বহুবার ওই যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে দু’পক্ষ। ইউক্রেনের
পূর্বাঞ্চলের এ সংঘর্ষে গত ১৩ মাসে প্রায় ৭,০০০ বেসামরিক ব্যক্তি নিহত
হয়েছে বলে জানানো হলেও রুশপন্থি অস্ত্রধারীদের হতাহতের সংখ্যা খবরে জানানো
হয়নি।#
রেডিও তেহরান/এমআই/৮

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন