ভারতে সবচেয়ে বড় গাড়ি তৈরি করে বিশ্ব রেকর্ডের আশা-BBC NEWS
ভারতের সুধাকর ইয়াদভ নামে এক ব্যক্তি সবচেয়ে বড় গাড়ি তৈরি করে দ্বিতীয় বারের মত গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ার চেষ্টা করছেন।
এটি লন্ডনের ডাবল ডেকার বাস গুলোর প্রায় দ্বিগুণ উঁচু।
মি. ইয়াদভ ইতিমধ্যে বিশ্বের সবচেয়ে উঁচু ত্রিচক্র যান তৈরি করে ওয়ার্ল্ড রেকর্ড করেছেন।
হায়দ্রাবাদে একটি গাড়ির জাদুঘর আছে মি. ইয়াদভের। যেখানে তিনি বিচিত্র মডেলের গাড়ির প্রদর্শন করে থাকেন।
মি. ইয়াদভ এএফপি বার্তা সংস্থাকে বলছেন “আমার বিশ্বের সবচেয়ে বড় গাড়ি তৈরি করে গিনেস রেকর্ড করার লক্ষ্য রয়েছে। এটা একটা নতুন রেকর্ড, আশা করছি আমি এটা পাবো।”
তিনি বলেছেন মনে হতে পারে গাড়িটি ফরমুলা ওয়ান কার এর নকল এটা। তার করা ত্রিচক্রযান এই গাড়িটির চেয়েও বেশি উঁচু ছিল।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন