কুন্দুজ হামলার তদন্ত দাবী করেছে এমএসএফ-BBC NEWS - rangpur news

Breaking

Breaking News

rangpur news

This is news blog site.Here have important online newspaper.if you Concert:MD.Gulam azam sarkar. E-mail:gulamazam@gmail.com Mobil:01735632338

Windows

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, ৫ অক্টোবর, ২০১৫

কুন্দুজ হামলার তদন্ত দাবী করেছে এমএসএফ-BBC NEWS

কুন্দুজ হামলার তদন্ত দাবী করেছে এমএসএফ-BBC NEWS

ফগানিস্তানের কুন্দুজে আন্তর্জাতিক দাতব্য সংস্থা মেদিসঁ সাঁ ফ্রঁতিয়ে বা এমএসএফ এর হাসপাতালে মার্কিন বোমা হামলার ঘটনায় স্বাধীন ও আন্তর্জাতিক তদন্তের দাবি জানিয়েছে সংস্থাটি।
এই হামলার ঘটনাটিকে ‘স্পষ্টতই যুদ্ধাপরাধ’ হিসেবেও মনে করছে এমএসএফ।
মেদিসঁ সাঁ ফ্রঁতিয়ে’র উপরে হামলার ঘটনায়, একটি স্বচ্ছ ও পরিপূর্ণ তদন্তের প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অ্যাশ কার্টার। পাশাপাশি তিনি এটিও বলেছেন যে, সেখানে পরিস্থিতি ছিল বিভ্রান্তিকর ও জটিল।

কিন্তু মার্কিন তদন্তের উপরে আস্থা রাখতে পারছে না দুর্ঘটনার স্বীকার হওয়া আন্তর্জাতিক এই দাতব্য সংস্থাটি।
তাই, একটি স্বাধীন ও আন্তর্জাতিক তদন্তের দাবী করছে তারা।
পাশপাশি, অনিচ্ছাকৃতভাবে এই হাসপাতালে হামলার ঘটনাটি ঘটেছে বলে মার্কিন সেনাবাহিনী যে দাবী করেছে সেটিকেও নাকচ করে দিয়েছে এমএসএফ।
এমএসএফ বলছে, মার্কিন সেনারা খুব হিসেব-নিকেশ করে নির্ভুলভাবেই বারবার ওই হাসপাতাল ভবনে হামলা চালায়।
ঘটনার পর কুন্দুজ থেকে এমএসএফ-এর কাজ গুটিয়ে নেয়া হয়েছে।
ওই ঘটনায় এমএসএফ-এর ১২জন কর্মকর্তা এবং দশ জন রোগীর মৃত্যু হয়।

কোন মন্তব্য নেই:

Post Top Ad

Responsive Ads Here