এগিয়ে চলেছে হিজবুল্লাহ; আরসালে আরো বিজয়
(রেডিও তেহরান): লেবানন ও
সিরিয়া সীমান্তের আরসাল শহরের আশপাশের পাহাড়ি এলাকায় আরো বিজয় অর্জন করেছে
ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। সেখানে উগ্রবাদী সন্ত্রাসী গোষ্ঠী
আইএসআইএল’র দখলে থাকা কিছু এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে প্রতিরোধ
যোদ্ধারা।
হিজবুল্লাহ পরিচালিত আল-মানার টেলিভিশন
চ্যানেল (বৃহস্পতিবার) জানিয়েছে, আরসাল শহরের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত
আদ-দার্ব ক্রসিং পয়েন্ট পুনর্দখল করেছে হিজবুল্লাহ। আইএসআইএল সন্ত্রাসীরা
আগে এ ক্রসিং পয়েন্টকে গোলাবারুদ চোরাচালানের কাজে ব্যবহার করত।
আল-মানার টেলিভিশন চ্যানেল নতুন ভিডিও
ফুটেজ প্রকাশ করেছে তাতে দেখা যায়, হিজবুল্লাহ যোদ্ধারা ওয়াদি আদ-দার্ব
এলাকা এবং আর-রাহওয়ে চেকপয়েন্ট নিজেদের দখলে নিয়েছে। এ সময় আইএসআইএল
সন্ত্রাসীদের সঙ্গে হিজবুল্লাহ যোদ্ধাদের ব্যাপক সংঘর্ষ হয়। আল-মানার
জানিয়েছে, হিজবুল্লাহ যোদ্ধারা এখন আর-রাহওয়ে সমতল ভূমির দিকে এগিয়ে
যাচ্ছে। এছাড়া, আইএসআইএল সন্ত্রাসীদের পরিবহনের কাজে ব্যবহৃত একটি গাড়ি
ধ্বংস করেছে হিজবুল্লাহ যোদ্ধারা। এতে ওই গাড়িতে থাকা সব সন্ত্রাসী নিহত
হয়েছে বলে আল-মানার খবর দিয়েছে।#

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন