ভারতের কর্মকর্তারা বলছেন উত্ত পূর্ব ভারতের মণিপুর রাজ্যে বিদ্রোহীদের চোরাগোপ্তা হামলায় সেনাবাহিনীর অন্তত ২০ সদস্য নিহত হয়েছে।- BBC NEWS
পুলিশ বলছে হামলার ঘটনায় ১৫ জন আহত হয়েছে।রাজধানী ইম্ফলের দিকে যাওয়া একটি সেনা কনভয় লক্ষ করে বিদ্রোহীরা হামলা চালিয়েছে বলে পুলিশ বলছে।
এটাকে সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সেনাবাহিনীর ওপর সবচেয়ে বড়ধরনের হামলা বলে বলা হচ্ছে।
মিয়ানমার সীমান্তের কাছে মণিপুরের চান্দেল জেলায় খুব সকালে এই হামলার ঘটনা ঘটে।
পুলিশ বলছে বিদ্রোহীরা সৈন্যদের লক্ষ্য করে রকেট-চালিত গ্রেনেড এবং বোমা ছুঁড়েছে।
ধারণা করা হচ্ছে সোমবার এক মহিলার মৃত্যুর ঘটনার প্রতিশোধ হিসাবে এই হামলা চালানো হয়েছে।
ওই মহিলার মৃত্যুর জন্য সেনাবাহিনীর বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে।
এই হামলার জন্য এখনও পর্যন্ত কেউ দায়িত্ব স্বীকার করে নি।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন