আরসালে আইএসআইএল বিরোধী লড়াইয়ে প্রস্তুত হিজবুল্লাহ - rangpur news

Breaking

Breaking News

rangpur news

This is news blog site.Here have important online newspaper.if you Concert:MD.Gulam azam sarkar. E-mail:gulamazam@gmail.com Mobil:01735632338

Windows

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, ১ জুন, ২০১৫

আরসালে আইএসআইএল বিরোধী লড়াইয়ে প্রস্তুত হিজবুল্লাহ

আরসালে আইএসআইএল বিরোধী লড়াইয়ে প্রস্তুত হিজবুল্লাহ

হিজবুল্লাহ যোদ্ধাদের কুচকাওয়াজ হিজবুল্লাহ যোদ্ধাদের কুচকাওয়াজ
(রেডিও তেহরান): লেবাননের সীমান্তবর্তী আরসাল শহর থেকে উগ্রবাদী সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল-কে বিতাড়িত করার লড়াইয়ে নামতে প্রস্তুত রয়েছে দেশটির ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ।


সংগঠনের নির্বাহী পরিষদের ডেপুটি চেয়ারম্যান নাবিল কাউক গতকাল (শনিবার) বলেছেন, আরসালে যতক্ষণ পর্যন্ত আইএসআইএল’র হাতে দখল হওয়া ভূমি থাকবে ততক্ষণ পর্যন্ত হিজবুল্লাহ লড়াই করতে প্রস্তুত রয়েছে। আরসাল শহরের অবস্থান হচ্ছে রাজধানী বৈরুত থেকে ১২৪ কিলোমিটার উত্তর-পশ্চিমে।

এদিকে, হিজবুল্লাহ নেতা নাবিল কাউক ‘মার্চ ফোরটিন অ্যালায়েন্স’কে সন্ত্রাসবাদে সমর্থন দেয়ার জন্য অভিযুক্ত করেছেন। এ জোটের নেতৃত্বে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী রফিক হারির ছেলে সা’দ হারিরি।

গত কয়েক সপ্তাহ ধরে হিজবুল্লাহ যোদ্ধারা সীমান্তবর্তী কিছু এলাকায় সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল’র বিরুদ্ধে লড়াইয়ে লিপ্ত রয়েছে। হিজবুল্লাহ যোদ্ধারা সিরিয়ার কালামুন পর্বত এলাকায় সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াইয়ে ব্যাপক সফলতা পেয়েছে।#

রেডিও তেহরান/এসআই/৩১

কোন মন্তব্য নেই:

Post Top Ad

Responsive Ads Here