ফোনালাপের ওপর নজরদারি বন্ধ করছে যুক্তরাষ্ট্র BBC NEWS
যুক্তরাষ্ট্রের রিপাবলিকান সিনেটরদের
মধ্যকার দ্বন্দ্বে মার্কিন নাগরিকদের ফোনালাপের ওপর নজরদারি বন্ধ করতে
চলেছে ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি।
রোববার স্থানীয় সময় মধ্যরাত থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হচ্ছে।রোববারের ছুটির দিনেও আলোচনায় বসে সিনেটররা ফোনে নজরদারির এ প্রক্রিয়া আরো দীর্ঘায়িত করা উচিত কিনা সে বিষয়ে দীর্ঘসময় ধরে বিতর্ক করনে।
তবে, শেষ পর্যন্ত কোন ঐক্যমতে পৌছতে ব্যর্থ হয়েছেন তারা।
প্রেসিডেন্ট বারাক ওবামা এবং সিআইএ প্রধান বলেছেন নজরদারি সংক্রান্ত ব্যবস্থাটি নবায়ন না করা হলে তা সন্ত্রাসীদের কর্মকান্ডের প্রতি নজর রাখার প্রক্রিয়া বাধাগ্রস্থ করবে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন