মুরসি ক্ষমতাচ্যুত হওয়ার পর মিশরে নিহত ২,৬০০ - rangpur news

Breaking

Breaking News

rangpur news

This is news blog site.Here have important online newspaper.if you Concert:MD.Gulam azam sarkar. E-mail:gulamazam@gmail.com Mobil:01735632338

Windows

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, ১ জুন, ২০১৫

মুরসি ক্ষমতাচ্যুত হওয়ার পর মিশরে নিহত ২,৬০০

মুরসি ক্ষমতাচ্যুত হওয়ার পর মিশরে নিহত ২,৬০০

মিশরে রাজনৈতিক হত্যথাকাণ্ডের শিকার কয়েকজন মিশরে রাজনৈতিক হত্যথাকাণ্ডের শিকার কয়েকজন
 (রেডিও তেহরান): মিশরে গণতান্ত্রিকভাবে প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট ড. মুহাম্মাদ মুরসিকে ক্ষমতা থেকে উৎখাতের ঘটনাকে কেন্দ্র করে সংঘটিত সহিংসতায় দেশটিতে এ পর্যন্ত অন্তত ২,৬০০ ব্যক্তি নিহত হয়েছে। মিশরের মানবাধিকার সংগঠন ন্যাশনাল কাউন্সিল ফর হিউম্যান রাইটসের প্রধান মুহাম্মাদ ফায়েক এ তথ্য জানিয়েছেন।


তিনি জানান, নিহতদের মধ্যে অর্ধেকই মুরসির সমর্থক যারা ২০১৩ সালের জুন মাস থেকে ২০১৪ সালের ডিসেম্বর মাসের মধ্যে মারা গেছে। এর মধ্যে অন্তত ৬০০ সমর্থক মারা গেছে ২০১৩ সালের আগস্ট মাসে রাজধানী কায়রোয় অবস্থান কর্মসূচির সময়।

মিশরের রাষ্ট্রীয় মানবাধিকার সংস্থার মতে, প্রেসিডেন্ট মুরসিকে ক্ষমতা থেকে উৎখাতের পর সৃষ্ট সহিংসতায় কয়েকশ’ পুলিশ নিহত হয়েছে।

মুহাম্মাদ ফায়েক জানান, সন্দেহভাজন ব্যক্তিদেরকে অনির্দিষ্ট সময়ের জন্য আটক রাখা হচ্ছে যা নিন্দনীয়। তিনি বলেন, আটক অনেকের বিরুদ্ধে আনুষ্ঠানিক কোনো মামলা না দিয়ে পুলিশ হেফাজতে রাখা হচ্ছে। থানাগুলোতে ধারণ ক্ষমতার চেয়ে ৪০০ গুণ বেশি ব্যক্তিকে আটক রাখা হয়েছে বলেও জানান  তিনি। এছাড়া, কারাগারে বন্দীদের মৃত্যুর ঘটনায় তিনি উদ্বেগ প্রকাশ করেছেন।#

রেডিও তেহরান/এসআই/১

কোন মন্তব্য নেই:

Post Top Ad

Responsive Ads Here