যুক্তরাষ্ট্রের দাবী রাশিয়ার ছোড়া ক্ষেপণাস্ত্র ইরানে পড়েছে-BBC NEWS - rangpur news

Breaking

Breaking News

rangpur news

This is news blog site.Here have important online newspaper.if you Concert:MD.Gulam azam sarkar. E-mail:gulamazam@gmail.com Mobil:01735632338

Windows

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, ৯ অক্টোবর, ২০১৫

যুক্তরাষ্ট্রের দাবী রাশিয়ার ছোড়া ক্ষেপণাস্ত্র ইরানে পড়েছে-BBC NEWS

যুক্তরাষ্ট্রের দাবী রাশিয়ার ছোড়া ক্ষেপণাস্ত্র ইরানে পড়েছে-BBC NEWS

যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকর্তারা বলছে সিরিয়ায় লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য রাশিয়ার ছোড়া চারটি ক্ষেপণাস্ত্র ইরানে পড়েছে।
রাশিয়া এই অভিযোগ অস্বীকার করে বলেছে সব ক্ষেপনাস্ত্রই সিরিয়ায় পৌঁছেছে।
যদিও ইরানের নিউজ এজেন্সি বলছে দেশটির একটি শহরের এক গ্রামে এক অজানা বস্তু বিধ্বস্ত হয়েছে।
কাস্পিয়ান সাগর থেকে সিরিয়ায় আইএস এর স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে রাশিয়া।
কিন্তু যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলছেন ইরানের উপর দিয়ে যাওয়ার সময় রাশিয়ার চারটি ক্ষেপণাস্ত্র বিধ্বস্ত হয়েছে। তবে হতাহতের কোনও খবর জানাতে পারেননি তারা।
এদিকে রাশিয়া জানাচ্ছে , বুধবার রাতে প্রায় ১৫০০ কিলোমিটার দূরে রুশ নৌবাহিনীর চারটি যুদ্ধজাহাজ থেকে সিরিয়ায় ইসলামিক স্টেট জঙ্গিদের ১১টি অবস্থান লক্ষ্য করে ২৬টি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়।
সবগুলো ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়েছে এবং তাতে কোনো বেসামরিক নাগরিক হতাহত হননি বলে জানিয়েছেন রুশ প্রতিরক্ষামন্ত্রী।

সবগুলো ক্ষেপণাস্ত্র সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে বলে জানিয়েছে রাশিয়া।
এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যভরভকে বলেছেন সিরিয়ায় আইএস বিরোধী অভিযানে যেন কোন ধরনের দুর্ঘটনা না ঘটে সে বিষয়ে দুই দেশকেই কৌশলী হতে হবে ও একসাথে আলোচনা করতে হবে।
অন্যদিকে ইরানের একটি নিউজ এজেন্সি বলছে, দেশটির পশ্চিম আজারবাইজান প্রদেশের ঘোজঘাপান নামে একটি গ্রামে আকাশ থেকে উড়ে আসা অজানা এক এক বস্তু বিধ্বস্ত হয়েছে।
সিরিয়ার সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ জেনারেল আলী আবদুল্লাহ আইয়ুব জানান, রুশ বিমান হামলায় তাঁর দেশে আইএস ও অন্য সশস্ত্র জঙ্গিরা দুর্বল হয়েছে। সিরিয়ার সশস্ত্র বাহিনীও অভিযান অব্যাহত রেখেছে।

কোন মন্তব্য নেই:

Post Top Ad

Responsive Ads Here