কর্মসংস্থানের পরিবর্তে মানুষের হাতে ঝাড়ু ধরিয়ে দিয়েছেন মোদি: রাহুল - rangpur news

Breaking

Breaking News

rangpur news

This is news blog site.Here have important online newspaper.if you Concert:MD.Gulam azam sarkar. E-mail:gulamazam@gmail.com Mobil:01735632338

Windows

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, ৭ জুন, ২০১৫

কর্মসংস্থানের পরিবর্তে মানুষের হাতে ঝাড়ু ধরিয়ে দিয়েছেন মোদি: রাহুল

কর্মসংস্থানের পরিবর্তে মানুষের হাতে ঝাড়ু ধরিয়ে দিয়েছেন মোদি: রাহুল


 (রেডিও তেহরান): পশ্চিমবঙ্গ সফরে এসে কেন্দ্র ও রাজ্য সরকারের তীব্র সমালোচনা করলেন জাতীয় কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট রাহুল গান্ধী।

 (শনিবার) তিনি পশ্চিমবঙ্গের হুগলীর রিষড়া জুটমিল পরিদর্শনে যান। সেখানে জুটমিলের  শ্রমিকদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। শ্রমিকরা রাহুল গান্ধীর কাছে তাদের নানা অসুবিধার কথা তুলে ধরেন।  

জুটমিল শ্রমিকদের সভায় রাহুল বলেন, ‘রাজ্যের উন্নয়নের গতিকে এর আগে বামপন্থীরা বন্ধ করে দিয়েছে। তাদের পরে রাজ্যের তৃণমূল সরকারও ব্রেক কষে উন্নয়নের চাকা থামিয়ে দিয়েছে। যতক্ষণ না পশ্চিমবঙ্গে কংগ্রেস ক্ষমতায় আসছে ততদিন রাজ্যের উন্নয়ন গাড়ি এগোবে না।’


রাহুল গান্ধী পশ্চিমবঙ্গের শিল্প পরিস্থিতি সংকটজনক বলে মন্তব্য করেন। তিনি এ প্রসঙ্গটি সংসদে তুলবেন বলেও জানান।   

সম্প্রতি রাজ্যে প্রায় ১৭টি জুট মিল বন্ধ হয়ে গেছে। এতে কর্মহীন হয়ে পড়েছে কয়েক হাজার শ্রমিক। অনেক জায়গায় কোনোপ্রকারে চলছে চটকলগুলো।

রাহুল গান্ধী পরে এক জনসভায় বলেন, ‘নরেন্দ্র মোদি অনেক প্রতিশ্রুতি দিয়ে বলেছিলেন, ক্ষমতায় আসলে মানুষের কর্মসংস্থান হবে, কিন্তু এক বছরের মধ্যে কারো কি কর্মসংস্থান হয়েছে? এর পরিবর্তে নরেন্দ্র মোদি উল্টো মানুষের হাতে ঝাড়ু ধরিয়ে দিয়েছে।’

রাহুল গান্ধী আজ ওয়ান র‍্যাঙ্ক, ওয়ান পেনশন ইস্যু নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমালোচনা করেন। তিনি বলেন, ‘সেনারা ওয়ান র‍্যাঙ্ক, ওয়ান পেনশনের দাবি করছে, আর মোদি ‘যোগ’ করে যাচ্ছেন।’

রাহুল গান্ধী আজ বিজেপি-তৃণমূল রাজনৈতিক সমীকরণ নিয়েও কটাক্ষ করেন। কোলকাতার নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে দলীয় এক সভায় তিনি অভিযোগ করেন, সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বাংলাদেশ সফরের সময় তার সঙ্গে যাননি মমতা বন্দ্যোপাধ্যায়। অথচ, মোদির সফর সঙ্গী হয়ে ঢাকা গিয়েছেন তিনি। তার দাবি, এর পিছনে সমীকরণ স্পষ্ট। #

রেডিও তেহরান/এমএএইচ/এআর/৬

কোন মন্তব্য নেই:

Post Top Ad

Responsive Ads Here