
নীলফামারী প্রতিনিধি
নতুন বার্তা ডটকম
নীলফামারী: নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলী ইউনিয়নের দুরাকুঠি
গ্রামে পারিবারিক কলহের জেরে শনিবার সকালে ছেলের কোদালের আঘাতে বাবা খুন
হয়েছেন।নতুন বার্তা ডটকম
এ ঘটনায় ছেলে আমিনুর রহমানকে (২৫) আটক করেছে পুলিশ।
কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, “মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।”
এ ঘটনায় একটি হত্যা মামলার প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।
নতুন বার্তা/জিহ

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন