‘ইসরাইলের পক্ষে গোয়েন্দাগিরি করছে সিআইএ- এনএসএ’ - rangpur news

Breaking

Breaking News

rangpur news

This is news blog site.Here have important online newspaper.if you Concert:MD.Gulam azam sarkar. E-mail:gulamazam@gmail.com Mobil:01735632338

Windows

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, ৩ জুন, ২০১৫

‘ইসরাইলের পক্ষে গোয়েন্দাগিরি করছে সিআইএ- এনএসএ’

‘ইসরাইলের পক্ষে গোয়েন্দাগিরি করছে সিআইএ- এনএসএ’

 (রেডিও তেহরান): ইহুদিবাদী ইসরাইলের পক্ষে গোয়েন্দা তৎপরতা চালিয়ে যাচ্ছে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ এবং জাতীয় নিরাপত্তা সংস্থা এনএসএ। মার্কিন এই দুই সংস্থা ইসরাইলকে অপছন্দ করে এমন সব মুসলামান দেশসহ সমগ্র বিশ্বজুড়েই গোয়েন্দা তৎপতা অব্যাহত রেখেছে। নিউ ইয়র্কের ব্রডকাস্ট জার্নালিস্ট বা সম্প্রচার সাংবাদিক ডেভিড ক্রিস্টি এ সব কথা বলেন। তিনি ইরানের ইংরেজি নিউজ চ্যানেল প্রেসটিভিকে দেয়া সাক্ষাৎকারে এ সব কথা বলেন।


ডেডিভ ক্রিস্টি বলেন, মার্কিন সরকার পুলিশি রাষ্ট্র পরিণহত হয়েছে এবং নাগরিকদের ব্যক্তিগত জীবনেই কেবল আড়িপাতছে না; বরং ভয়াবহ একটি দানব শক্তিতে পরিণত হয়েছে এবং বিশ্বের অন্যান্য দেশেও নিজ বাহু বিস্তার করেছে। তিনি আরো বলেন, ওয়াশিংটন এমন ভয়াবহ ক্ষমতা অর্জন করবে এবং নিজের মর্জি মাফিক হত্যাকাণ্ড পর্যন্ত চালাবে তা মার্কিন যুক্তরাষ্ট্র প্রতিষ্ঠাতার সঙ্গে জড়িত ব্যক্তিরা কখনো ভাবতেই পারেন নি।

২০০১ সালের ১১ সেপ্টেম্বরে আমেরিকার বিরুদ্ধে নজিরবিহীন সন্ত্রাসী হামলা ঘটনাকে কেন্দ্র করে ভয় ও আতংককে পুঁজি করে মার্কিন যুক্তরাষ্ট্রে এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে উল্লেখ করেন তিনি।  তিনি বলেন, আমেরিকার গুপ্ত পুলিশ বাহিনী  সবার ওপর নজর রাখছে, আড়িপাতছে, ইমেইল পড়ছে। পুলিশ এবং গোয়েন্দা সংস্থা সিআইএ, এনএসএ, এফবিআই এবং ডিইএ সবাই এ জাতীয় তৎপরতায় জড়িত রয়েছে বলে জানান তিনি। কোনো পূর্ব হুঁশিয়ারি ছাড়াই এ সব সংস্থা মার্কিন নাগরিকদের প্রাইভেসি এবং স্বাধীনতার বিরুদ্ধে তৎপরতা চালাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

মার্কিন সাবেক কংগ্রেস সদস্য এবং প্রেসিডেন্ট প্রার্থী রন পল সোমবার যে মন্তব্য করেছেন তারই জের ধরে এ সব কথা বলেন ডেডিভ ক্রিস্টি।  সিআইএ’কে গোপন সরকার হিসেবে অভিহিত করে এ সংস্থা আমেরিকায় গুপ্ত হত্যাকাণ্ডে জড়িত বলে দাবি করেছিলেন রন পল।#

রেডিও তেহরান/সমর/৩

কোন মন্তব্য নেই:

Post Top Ad

Responsive Ads Here