যৌন অপরাধের কারণে শত শত মার্কিন পুলিশ চাকরি হারিয়েছে
(রেডিও তেহরান): যৌন
অপরাধের কারণে আমেরিকায় গত কয়েক বছরে শত শত পুলিশ চাকরি হারিয়েছে। এর মধ্যে
ধর্ষণ এবং শিশু পর্নোগ্রাফি রাখার মতো অপরাধও হয়েছে। নতুন এক জরিপে এ তথ্য
বেরিয়ে এসেছে।
বার্তা সংস্থা এপি এ জরিপ চালিয়েছে।
আমেরিকার ৪১টি অঙ্গরাজ্য থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে জরিপ পরিচালনার সময়
পরীক্ষা করে দেখা হয়েছে যে, ২০০৯ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত কী কী অপরাধে
কতজন পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে।
এ জরিপের সময় অঙ্গরাজ্য ও স্থানীয় পুলিশ,
শেরিফের সহকারি, কারারক্ষী এবং স্কুলের প্রাশাসনিক কর্মকর্তাদের বিষয়ে খোঁজ
নেয়া হয়। এতে দেখা গেছে- ৫০০শ’রও বেশি পুলিশ কর্মকর্তাকে নানা ধরনের যৌন
অপরাধের কারণে তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। এর মধ্যে ধর্ষণ,
পুরুষের ওপর বলাৎকার, জোর করে শয্যাসঙ্গী করা কিংবা গ্রেফতার এড়াতে
যৌনকর্মে লিপ্ত হতে বাধ্য করার অভিযোগ রয়েছে।
এছাড়া, ৪৪০ জনকে শিশু পর্নোগ্রাফি রাখা,
গোপনে নারীর কাপড় বদলানো দেখা, কিশোরীদের কাছে যৌন বিষয়ক বার্তা পাঠানো
এবং কর্তব্যরত অবস্থায় কিশোরীদের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনের দায়ে বরখাস্ত
করা হয়েছে। উদ্বেগজনক তথ্য হচ্ছে- যেসব পুলিশ বরখাস্ত হয়েছে তার মধ্যে
এক-তৃতীয়াংশর বিরুদ্ধে শিশু ও কিশোরদের সঙ্গে যৌন অপরাধ সংঘটনের অভিযোগ
ছিল।#

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন