মালির হোটেলে জঙ্গী হামলা, শতাধিক মানুষ জিম্মি -বিবিসি নিউজ
মালির রাজধানী বামাকোতে বন্দুকধারীরা একটি আন্তর্জাতিক হোটেলে হামলা চালিয়ে বহু মানুষকে জিম্মি করেছে বলে খবর পাওয়া যাচ্ছে।
র্যাডিসন হোটেলের কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, দুজন বন্দুকধারী হোটেলের ১৪০ জন অতিথি এবং তিরিশ জন কর্মীকে জিম্মি করে রেখেছে।
নিরাপত্তা বাহিনী বাইরে থেকে পুরো হোটেল ঘিরে রেখেছে।
অন্য এক খবরে বলা হচ্ছে, ফরাসী সৈন্যরাও হোটেলটির চারপাশে অবস্থান নিয়েছে।
দুবছর আগে ইসলামী জঙ্গী গোষ্ঠীগুলো মালির উত্তরাঞ্চল দখল করে নেয়ার পর থেকেই দেশটিতে চরম অস্থিরতা চলছে।
এই জঙ্গীদের দমনে ফ্রান্স দেশটিতে সৈন্য পাঠিয়েছে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন