অসহিষ্ণুতা
নিয়ে মুখ খোলায় বলিউড অভিনেতা আমির খানের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হলl
মঙ্গলবার শর্ট ফিল্মের পরিচালক উল্লাস আমিরের বিরুদ্ধে অশান্তিকর পরিস্থিতি
সৃষ্টি করার জন্য দিল্লির নিউ অশোকনগর থানায় এফআইআর দায়ের করেনl উল্লাস
বলেন, 'ভারতীয় নাগরিক হিসাবে আমাদের কিছু কর্তব্য রয়েছে, বিশেষ করে জাতীয়
একতা বজায় রাখা আমাদের কাজ, কোনও সেলিব্রেটির উচিত নয় এই ধরণের মন্তব্য করা
যা সমাজে ভয়ের বাতাবরণ তৈরি করেl' এর আগে 'পিকে' ছবির মুক্তি আটকাতে তিনি
ছবির নায়ক ও প্রযোজকের বিরুদ্ধে এফআইআর দায়ের করে ছিলেনl
দিল্লির
রাস্তায় আমিরের পোস্টার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় বিজেপির সমর্থকরাl বিজেপির
শাহনওয়াজ হুসেন জানিয়েছেন, আমির খানকে তৈরি করেছে ভারত, ভারতের মতো এমন
সহিষ্ণু দেশ আর কোথাও নেইl
ইতিমধ্যে অসহিষ্ণুতার প্রশ্নে সরব হয়ে অনুপম খের, পরেশ রাওয়াল, রামগোপাল ভার্মার মতো বলিউড অভিনেতা ও পরিচালকদের রোষের মুখে পড়েছেন আমির খান৷ ট্যুইটে কটাক্ষ করে বিজেপি ঘনিষ্ঠ অভিনেতা প্রশ্ন তুলেছেন, "কোন দেশে যেতে যান কিরণ?" বললেন " আমিরকে আমির খান এই দেশ বানিয়েছে৷"
সোমবার
নয়াদিল্লিতে ‘রামনাথ গোয়েঙ্কা এক্সেলেন্স ইন জার্নালিজম' পুরস্কার বিতরণ
অনুষ্ঠানে আমির বলেছিলেন, "গত ছয় থেকে আটমাসের মধ্যে দেশে যে প্রচণ্ড
অসহিষ্ণুতার পরিবেশ তৈরি হয়েছে তা খুবই উদ্বেগজনক৷ আমার বেশ ভয় করছে৷
সংবাদমাধ্যমে এসব ঘটনা দেখে একদিন আমার স্ত্রী কিরণ রাও আমাকে জিজ্ঞেস করল,
তুমি কি মনে কর আমাদের কি এই দেশ ছেড়ে বাইরে চলে যাওয়া উচিত?" এই প্রসঙ্গে
একের পর এক ট্যুইট করে আমিরকে পাল্টা প্রশ্ন ছুড়ে দেন অভিনেতা অনুপম খের৷
বলেন, ''ইনক্রেডিবল ইন্ডিয়া কবে তোমার কাছে ইনটলারেন্ট ইন্ডিয়া হয়ে গেল?
গত ছয়'সাত মাসে?
''সত্যমেব
জয়তে-তে তুমি সমস্যার কথা যেমন তুলে ধরতে, তেমন দিন বদলের আশাও রাখতে|
অসহিষ্ণুতা প্রসঙ্গে তোমার মানুষকে আতঙ্কিত না করে ভরসা দেওয়া উচিত|''
ট্যুইট
করেছেন পরেশ রাওয়ালও| তিনি বলেন, ''আমির তুমি একজন যোদ্ধা| দেশে থেকে
খারাপ পরিস্থিতির সঙ্গে লড়াই করা উচিত| জিনা ইঁহা, মরনা ইঁহা| একজন
দেশপ্রেমিকের দেশ ছেড়ে যাওয়া উচিত নয়|''
তবে
তথ্যাভিজ্ঞ মহলের মতে, ধর্মীয় অসহিষ্ণুতা ইস্যুতে দেশ ছেড়ে চলে যাওয়ার
প্রশ্ন তুলে আমির খান মনে করিয়ে দিয়েছেন সলমন রুশদি, তসলিমা নাসরিন ও মকবুল
ফিদা হুসেনের স্বেচ্ছা নির্বাসনের কথা৷ মুসলিম মৌলবাদীদের কাছে খুনের
হুমকি পেয়ে পাকাপাকিভাবে ভারত ছাড়তে হয়েছে সলমন রুশদি ও তসলিমা নাসরিনকে৷
তেমনই হিন্দু মৌলবাদীদের হুমকি পেয়ে মধ্যপ্রাচ্যে স্বেচ্ছা নির্বাসনে যেতে
হয়েছিল চিত্রকর হুসেনকে৷ শুধু ধর্মীয় অসহিষ্ণুতা নয়, সেন্সর বোর্ডের
স্পর্শকাতর বাড়াবাড়ি নিয়ে খোলাখুলি নিজের বিরক্তিও প্রকাশ করেন আমির৷কী বলেছেন অনুপম, পরেশ ও রামগোপাল ভার্মা? দেখে নিন তাঁদের ট্যুইটগুলি৷

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন