নববর্ষে ফুল ফুটবে মহাশূন্যে - rangpur news

Breaking

Breaking News

rangpur news

This is news blog site.Here have important online newspaper.if you Concert:MD.Gulam azam sarkar. E-mail:gulamazam@gmail.com Mobil:01735632338

Windows

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, ২০ নভেম্বর, ২০১৫

নববর্ষে ফুল ফুটবে মহাশূন্যে

নববর্ষে ফুল ফুটবে মহাশূন্যে-sangbadpratidin

ওয়েব ডেস্ক

ওয়াশিংটন, ১৯ নভেম্বর

লেটুসের পর এবার মহাকাশে ফুঁটবে ফুলl এই প্রথমবার কোনও কক্ষপথে প্রদক্ষিণরত পরীক্ষাগারে ফুলগাছ ও ফুল ফোটানো নিয়ে গবেষণা হবে, জানাল নাসাl এর আগে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে সফল ভাবে লাল রোমেন লেটুস ফলানো হয়েছিলl এবারও আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রের মহাকাশচারীরা সাক্ষী থাকবেন এই অভিনব গবেষণারl  ইংরেজি নববর্ষের ঠিক পরেই ফুল ফোটানো হবে মহাশূন্যেl ইতিমধ্যে নাসার মহাকাশচারী জেল লিন্ডগ্রেন সবুজ উদ্ভিদ বৃদ্ধির সিস্টেম "ভেজি" শুরু করে দিয়েছেনl সেখানে 'রুটিং পিলোস'-এ 'জিনিয়া' বীজটি বপন করা হয়েছেl ডেইজি পরিবারের সূর্যমুখি উপজাতির সবথেকে উপরে স্থান জিনিয়ারl জিনিয়া ফুল নিয়ে মহাকাশে এই গবেষণার ফলে যে তথ্য পাওয়া যাবে, তা ভবিষ্যতে আরও অনেক ভিন্ন ধরনের ফুল ফোটানোয় বিজ্ঞানীদের সাহায্য করবে বলে নাসার অভিমতl নাসা কেনেডি স্পেস সেন্টারের বিজ্ঞানী জিওইয়া মাসা বলেন," মহাশূন্যে ফুল ফোটানোর থেকে সবজি যেমন লেটুস উৎপাদন অনেক সহজl  ফুল ফোটানোর জন্য পর্যাপ্ত ও সঠিক আলো এবং পরিবেশগত কাঠামো তৈরি করা বেশ কঠিন কাজl" লিন্ডগ্রেন লাল-নীল এবং সবুজ এলইডি আলো জ্বালাবেনl জল ও অন্যান্য পৌষ্টিকতার দিকটা দেখবেনl পাশাপাশি গাছের বৃদ্ধি পর্যবেক্ষন করবেনl জিনিয়া বড় হতে ৬০ দিন সময় নেবে, যা লাল রোমেন লেটুস উৎপাদনের সময়ের দ্বিগুণl গাছের বৃদ্ধিকে প্রভাবিত করার লক্ষ্যে এই দীর্ঘ সময়ে ১০ ঘন্টার জন্য এলইডি আলো জ্বালানো থাকবে আর ১৪ ঘণ্টা তা বন্ধ রাখা হবেl "জিনিয়া গাছটি নিয়ে মহাশূন্যে এই গবেষণা আমাদের জ্ঞান বৃদ্ধি করবেl ভবিষ্যতে "ভেজি" পদ্ধতিকে কাজে লাগিয়ে অন্যান্য সবজি যেমন টমেটো তৈরির চেষ্টা করব আমরাl আর তা শুধু গবেষণায় সীমাবদ্ধ থাকবেনা, আমরা মহাকাশে ঠিক পৃথিবীর মতই টমেটো উৎপাদন করব ও খাবোl", বললেন কেনেডির "ভেজি" প্রোগ্রাম ম্যানেজার ট্রেন্ট স্মিথl ২০১৭ সাল নাগাদ টমেটো উৎপাদন করা হবে মহাশূন্যে l

কোন মন্তব্য নেই:

Post Top Ad

Responsive Ads Here