কলকাতাতে আই এসের আনাগোনা! - rangpur news

Breaking

Breaking News

rangpur news

This is news blog site.Here have important online newspaper.if you Concert:MD.Gulam azam sarkar. E-mail:gulamazam@gmail.com Mobil:01735632338

Windows

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০১৫

কলকাতাতে আই এসের আনাগোনা!

কলকাতাতে আই এসের আনাগোনা!

isis-flag—220815কলকাতা–সহ দেশের গুরুত্বপূর্ণ শহরগুলিতে আই এস জঙ্গি গোষ্ঠীর আনাগোনা ও কাজকর্মের তথ‍্য পাওয়া গেছে। অবিলম্বে সতর্কতামূলক ব‍্যবস্থা নেওয়ার জন‍্য পরামর্শ দিল মাল্টি এজেন্সি সেন্টার (ম‍্যাক)। চলতি বছরে জানুয়ারি মাসে ভারতে লস্কর–ই–তৈবার আক্রমণ হতে পারে বলে সতর্ক করেছিল ম‍্যাক। কলকাতা–সহ দেশের অন‍্যান‍্য গুরুত্বপূর্ণ শহরগুলি হল দিল্লি, মুম্বই, চেন্নাই, হায়দরাবাদ, বেঙ্গালুরু। ইতিমধে‍্যই কলকাতায় আই বি, স্পেশাল টাক্স ফোর্স–সহ সমস্ত থানাকে বার্তা পাঠানো হয়েছে। গুরুত্বপূর্ণ ভবন, জনবহুল অঞ্চলে নজরদারি শুরু হয়েছে। রাজ‍্য পুলিসকেও সতর্কবার্তা দেওয়া হয়েছে। সীমান্তবর্তী অঞ্চলের থানাগুলিকে নজরদারি বাড়াতে বলা হয়েছে। আই এস জঙ্গিদের ব‍্যাপারে ইতিমধ্যেই দেশের প্রধান শহরগুলির পুি‍লস ও গোয়েন্দাকর্তারা সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছেন। কার্গিল যুদ্ধের পর, সমস্ত রাজ্য থেকে ‘কাউন্টার টেররিজম’ বিষয়ে দক্ষ পুলিসকর্তাদের নিয়ে গঠিত হয় ম্যাক। সদর দপ্তর দিল্লিতে। দেশে মোট ৪১৬টি নোডাল অফিস রয়েছে। ম্যাক–এর মতো রয়েছে স্ম্যাক (সাবসিডিয়ারি মাল্টি এজেন্সি সেন্টার)–ও জঙ্গি–প্রতিরোধ নিয়ে কাজ করে। স্বভাবতই এই সতর্কবার্তার পর সমস্ত শহরেই চালু হয়েছে নজরদারি। সন্দেহজনক কিছু বস্তু বা ব্যক্তি দেখলেই স্থানীয় থানায় জানানোর কথা বলা হয়েছে।

কোন মন্তব্য নেই:

Post Top Ad

Responsive Ads Here