মস্কো:
তুরস্ক নিয়ে রুশ–মার্কিন টানাপোড়েন আরও বাড়ল। গুলি করে নামানো বিমানটির
যাত্রাপথের তথ্য তুরস্কের কাছে মার্কিন যুক্তরাষ্ট্রই ‘ফঁাস’ করেছিল বলে
অভিযোগ করলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আই এস বিরোধী জোটের
নেতা হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের উচিত যুদ্ধবিমান গুলি করে যাতে আর
নামানো না হয় তা নিশ্চিত করা। ২৪ নভেম্বর রুশ যুদ্ধবিমান এস ইউ–২৪ গুলি করে
নামায় তুরস্কের এফ–১৬ যুদ্ধবিমান। তুরস্কের অভিযোগ, আকাশসীমা লঙ্ঘনের
জন্য অন্তত ১০ বার সতর্ক করা সত্ত্বেও রুশ বিমান গ্রাহ্য করেনি। তাই গুলি
করা হয়েছে। এই বক্তব্য খারিজ করেছে ক্রেমলিন।
ফ্রান্সের প্রেসিডেন্ট
ফ্রাসোঁয়া ওলাঁদের সঙ্গে শুক্রবার যৌথ সাংবাদিক বৈঠকে পুতিন বলেন, ‘তুরস্ক
যে জোটে রয়েছে তার নেতৃত্ব দিচ্ছে আমেরিকা। তারা আমাদের বিমানের অবস্থান
এবং সময় জানত। তুরস্ক তাই নির্দিষ্ট লক্ষ্যে আঘাত হানতে সক্ষম হয়েছে।’ আই
এস বিরোধী অভিযানে মার্কিন নেতৃত্বে লড়তে রাজি রাশিয়া। তবে তার আগে নিশ্চিত
করতে হবে এই ধরনের ঘটনা আবার ঘটবে না।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন