বাংলাদেশেও আই এস নেতা - rangpur news

Breaking

Breaking News

rangpur news

This is news blog site.Here have important online newspaper.if you Concert:MD.Gulam azam sarkar. E-mail:gulamazam@gmail.com Mobil:01735632338

Windows

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০১৫

বাংলাদেশেও আই এস নেতা

বাংলাদেশেও আই এস নেতা!-aajkaal

isis 1410ঢাকা:১৯৭১–এর মুক্তিযুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধের জন্য বি এন পি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরি ও জামাত–ই–ইসলমি নেতা আলি আহসান মোহাম্মদ মুজাহিেদর ফাঁসির পর আপিল আবেদনের রায়ের অপেক্ষায় জামাত–ই–ইসলামির প্রধান মৌলানা মতিউর রহমান নিজামি। যুদ্ধাপরাধী ট্রাইবুনালে নিজামিরও ফাঁসির রায় দেওয়া হয়েছে। মৃত্যুদণ্ডের বিরুদ্ধে তিনি যে আপিল আবেদন করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্রকুমার সিনহার বেঞ্চে তা নিয়ে আজ শুনানির পর আগামীকালও শুনানি। মুজাহিদের ফাঁসির প্রতিবাদে জামাত আজ যে হরতাল ডেকেছিল, তাতে তেমন অশান্তির কোনও খবর নেই। ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা ছিল সারা বাংলাদেশে। শনিবার দুই নেতার ফাঁসির দিনই লন্ডনে ছেলের কাছে দু’মাস কাটিয়ে ঢাকায় ফিরেছেন বি এন পি নেত্রী খালেদা জিয়া। তবে দেশের নেতা সালাউদ্দিনের ফাঁসি সম্পর্কে প্রতিক্রিয়া জানাননি খালেদা। বি এন পি–ও সালাউদ্দিনের ফাঁসির বিষয়টি সতর্কভাবে এড়িয়ে চলছে। এসবের ভেতরই ইরাক–সিরিয়ার ঘটনায়, প্যািরসের সন্ত্রাসে বিশ্বে ত্রাস সৃষ্টিকারী জঙ্গি সংগঠন আই এস ঘোষণা করল বাংলায় তারা সংগঠন গড়ে ফেলেছে। আই এস জানিয়েছে, বাংলাদেশে আঞ্চলিক নেতৃত্বও দেওয়া হয়েছে একজনকে। আঞ্চলিক নেতা হিসেবে যাকে নিযুক্ত করা হয়েছে, তার নাম অবশ্য জানায়নি আই এস। আই এস–এর অনলাইন পত্রিকা দাবিক (Dabiq)–এ বলা হয়েছে, খলিফার সেনারা বাংলায় খলিফা ইব্রাহিমের আনুগত্যে জোটবদ্ধ হয়েছেন। তাঁরা তাঁদের পূর্বতন সংগঠন কাজকর্ম বাতিল করে ইসলামিক স্টেটের জেহাদি লড়াইয়ের সৈনিক হিসেবে নেমে পড়েছেন। প্রসঙ্গত, আবু বকর আল বাগদাদি নিজেকে খলিফা হিসেবে ঘোষণা করে সন্ত্রাসবাদী আই এস বাহিনীর নেতৃত্বে রয়েছে। বাংলাদেশ সরকার দেশে আই এস নেই বলে যে দাবি করেছে, ‘দাবিক’ অনলাইন  পত্রিকায় আই এস তা উড়িয়ে দিয়ে বলেছে, বাংলাদেশে সম্প্রতি বেশ কয়েকটি লড়াইয়ের ঘটনা ঘটিয়ে দিয়েছে খলিফার বাংলার সেনারা। দিল্লির খবর, ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলি আই এস–এর বেশ কিছু বিবৃতি হাতে পেয়েছে। যাতে আই এস নিজেদের  বাহিনীর পর্যালোচনা করেছে। যাতে বল‍া হয়েছে, ভারত, পাকিস্তান, বাংলাদেশ থেকে আই এস বাহিনীতে যাওয়া সেনারা তেমন লড়াকু নয়। আরবের জেহাদি সেনাদের  মতো লড়তে জানে না তারা। আই এস বলেছে, এমনকী নাইজেরিয়া, সুদানের জেহাদিদের চেয়ে আরবের জেহাদিরা বেশি লড়াকু।

কোন মন্তব্য নেই:

Post Top Ad

Responsive Ads Here