মাকড়শা আতঙ্ক !
। আকারে ছোট, কিন্তু সংখ্যায় এতই বেশি যে ত্রস্ত হয়ে পড়ছেন মেমফিসের বাসিন্দাদের। বিশেষজ্ঞদের মত, ঘরে মাকড়সার উপস্থিতি নাকি ভালো। অনেক ক্ষতিকর পোকামাকড় খেয়ে ফেলে তারা। কিন্তু আট পা বিশিষ্ট এই এই প্রাণীটিকে নিয়ে অতিষ্ঠ সেখানকার বাসিন্দারা। বিশেষত ভয় শিশুদের নিয়ে, কখন কামড়ে দিয়ে বিষক্রিয়া ঘটায়। স্পাইডার ম্যানের দেশে এ কী বিভ্রাট! মেমফিস বিজনেজ জার্নালের প্রধান সম্পাদক গ্রেগ একরস টুইটারে আর্জি জানিয়েছেন, প্রশাসন এখনই ব্যবস্থা নিক।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন