চার নাস্তিক ব্লগারের সঙ্গে একটি সন্ধ্যা - rangpur news

Breaking

Breaking News

rangpur news

This is news blog site.Here have important online newspaper.if you Concert:MD.Gulam azam sarkar. E-mail:gulamazam@gmail.com Mobil:01735632338

Windows

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, ২৩ নভেম্বর, ২০১৫

চার নাস্তিক ব্লগারের সঙ্গে একটি সন্ধ্যা


বাংলাদেশ

চার নাস্তিক ব্লগারের সঙ্গে একটি সন্ধ্যা-dw.

অপারেশনের ধকল কাটিয়ে তখনও বাইরে ঘোরাঘুরির মতো পর্যায়ে পৌঁছাইনি৷ এর মধ্যেই বনে হাজির বাংলাদেশের আলোচিত চার ব্লগার, অ্যাক্টিভিস্ট৷ কী আর করা, বেরিয়ে পড়লাম তাঁদের সঙ্গে একটি সন্ধ্যা কাটাতে৷
Bangladesh Blogger ছবিতে বাম দিক থেকে আছেন অনন্য আজাদ, মাহমুদুল হক মুন্সী, শাম্মী হক, আরাফাতুল ইসলাম এবং আসিফ মহিউদ্দীন
বাংলাদেশে চলতি বছর খুন হয়েছেন চারজন নাস্তিক ব্লগার, একজন সেক্যুলার প্রকাশক৷ ধারণা করা হয়, মৌলবাদীরা ধর্মীয় উগ্রবাদ নিয়ে লেখালেখির কারণে তাঁদের হত্যা করেছে৷ এ সব হত্যাকাণ্ডের পর সরকারের ভূমিকাও প্রশ্নবিদ্ধ৷ বিশেষ করে ব্লগারদের নিরাপত্তা নিশ্চিতে সরকারের কোনো উদ্যোগ দেখা যায়নি, বরং ব্লগারদের বলা হয়েছে লেখালেখির ব্যাপারে সতর্ক হতে৷
এ রকম পরিস্থিতিতে নিরাপদে লেখালেখি অব্যাহত রাখতে অনেক ব্লগার, অ্যাক্টিভিস্ট দেশ ছেড়েছেন৷ কেউ কেউ এসেছেন ইউরোপে৷ রবিবার (১৫.১১.২০১৫) সন্ধ্যায় সেই ব্লগারদের কয়েকজনের সঙ্গে দেখা হয় বনে, মানে জার্মানির প্রাক্তন রাজধানীতে৷ আড্ডায় ছিলেন অনন্য আজাদ, শাম্মী হক, আসিফ মহিউদ্দীন, মাহমুদুল হক মুন্সিসহ আরো দু'জন যাঁদের নাম নিরাপত্তার খাতিরে বলা যাচ্ছে না৷ আসিফ জার্মানিতে এসেছেন আগেই৷ বাকি যাঁদের নাম নিলাম তাঁরা জার্মানিতে একেবারেই নতুন, নাম না নেয়াদের একজনও নতুন৷
প্রথমবার ফেসবুকে লাইভ ভিডিও
ব্লগারদের সঙ্গে আড্ডার বেশি খানিকটা অংশ লাইভ প্রচার করেছিলাম ফেসবুকে, দেখেছেন প্রায় চব্বিশ হাজার মানুষ, শেয়ার হয়েছে সাড়ে তিনশ'বার৷ পাঠকদের সুবিধার্থে সেই ভিডিও'র লিংক জুড়ে দিলাম এখানে (প্রথম দু'মিনিট দেখতে একটু অসুবিধা হতে পারে, বাকিটা ঠিক আছে):
আড্ডার শুরুতেই প্রশ্ন করি অনন্য আজাদকে৷ বাংলাদেশে ব্লগারদের উপর হামলার কারণ হিসেবে তিনি উল্লেখ করেন ধর্মগ্রন্থের কথা৷ কেননা, সেখানে নাকি লেখা আছে ‘অবিশ্বাসীদের কতল করতে হবে৷' অনন্যকে নিয়ে ডয়চে ভেলে একটি বিশেষ প্রতিবেদন প্রচার করে গত জুন মাসে, কেননা উগ্রপন্থিদের সম্ভাব্য 'টার্গেট' হিসেবে তাঁর নাম প্রকাশ হয়েছিল বিভিন্ন জায়গায়৷ পরবর্তীতে জার্মানিতে চলে আসেন তিনি৷
Bangladesh Blogger Asif Mohiuddin দর্শকের প্রশ্নের উত্তর দিয়েছেন আসিফ মহিউদ্দীন
হামলার ঝুঁকিতে আছেন কারা?
শাম্মী হক শাহবাগ গণজাগরণ মঞ্চের এক পরিচিত মুখ৷ ছোটখাট মানুষটি স্লোগানে স্লোগানে শাহবাগ মুখরিত রাখতেন একসময়৷ তাঁর কাছে জানতে চাই, বাংলাদেশে উগ্রপন্থিদের হামলার লক্ষ্য আসলে কারা? যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে আন্দোলনকারীরা? নাকি ধর্মের সমালোচনাকারী ব্লগাররা? শাম্মী মনে করেন, দুইপক্ষের উপরই হামলার শঙ্কা রয়েছে৷ তবে যাঁরা এখন পর্যন্ত খুন হয়েছেন, তাঁরা সবাই নাস্তিকতার চর্চা করতেন৷ হত্যার হুমকি পেয়েছেন এমন মানুষদের মধ্যে রয়েছেন সেক্যুলার ব্লগার, অ্যাক্টিভিস্টরা যাঁরা শাহবাগ আন্দোলনের সঙ্গেও সম্পৃক্ত৷
‘ভুয়া হিটলিস্টও' আছে
আসিফ মহিউদ্দীন জার্মানিতে আছেন গত কয়েকবছর ধরে৷ ২০১৩ সালে উগ্রপন্থিদের হামলার শিকার হন তিনি, যদিও প্রাণে বেঁচে যান৷ এরপর কারাভোগ করতে হয় তাঁকে, অসুস্থ অবস্থায়৷ ফেসবুকে এক আলোচিত ব্লগার তিনি৷ তাঁর কাছে প্রশ্ন ছিল হিটলিস্ট নিয়ে৷ ২০১৩ সালে ৮৪ জনের হিটলিস্টের পর আরো অনেক হিটলিস্ট বেরিয়েছে ইন্টারনেটে৷ সেসব লিস্টে প্রায়শই আসিফের নাম থাকে৷ তিনি দাবি করেন, সাম্প্রতিক সময়ে প্রকাশিত কথিত ‘হিটলিস্টগুলোর' অধিকাংশই ভুয়া৷ কোনো কোনো অ্যাক্টিভিস্ট নিজেদের নাম ‘হিট লিস্টে' না দেখে নিজেদের মতো লিস্ট বানাচ্ছে বলেও জানান তিনি৷ এরফলে যাঁরা আসলেই বিপদের মধ্যে আছেন, তাঁদের ক্ষতি হচ্ছে বলে আশঙ্কা করেন আসিফ মহিউদ্দীন৷
Bangladesh Blogger Ananya Azad অনন্য আজাদ বলেছেন ব্লগার, অ্যাক্টিভিস্টদের উপর হামলার কারণ
বর্তমান সরকার ‘মেরুদণ্ডহীন মানুষের' মতো
মাহমুদুল হক মুন্সীও অত্যন্ত পরিচিত মুখ৷ যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে আন্দোলনে অগ্রভাগে দেখা গেছে তাঁকে৷ অনেকবার পুলিশের, বিরোধী পক্ষের হামলার শিকার হয়েছেন তিনি৷ এক হাত দিয়েই কী-বোর্ডে ঝড় তোলা এই অ্যাক্টিভিস্ট এখন আছেন জার্মানিতে, দূরে বসেই দেখছেন তাঁদের আন্দোলনের ফসল৷ তাঁর কাছে জানতে চেয়েছিলাম, ব্লগারদের নিরাপত্তা দিতে সরকার ভূমিকা নিয়ে৷ জবাবে মুন্সী আওয়ামী লীগ সরকারের বর্তমান ভূমিকাতে তুলনা করেন ‘মেরুদণ্ডহীন মানুষের' সঙ্গে৷ তিনি মনে করেন, মেরুদণ্ডহীন মানুষ যেমন শক্ত হয়ে দাঁড়াতে পারে না, তেমনি সরকারও ব্লগারদের পাশে শক্ত হয়ে দাঁড়াচ্ছে না৷ বরং বিভিন্ন বক্তব্য দিয়ে প্রকারান্তরে খুনিদের উসকে দিচ্ছে৷
বাংলাদেশের চার ব্লগার, অ্যাক্টিভিস্ট খোলামেলা আড্ডায় বলেছেন আরো অনেক কথা৷ ফেসবুকে ছিল লাইভ প্রশ্ন করার সুযোগ৷ আসিফ মহিউদ্দীন দিয়েছেন প্রশ্নের উত্তর৷ পুরো ভিডিও দেখলে তাই বাংলাদেশের বর্তমান অবস্থা সম্পর্কে স্বচ্ছ একটি ধারণা পাওয়া যাবে৷

কোন মন্তব্য নেই:

Post Top Ad

Responsive Ads Here