মুম্বাইতে ৯ বছরের শিশু ছাত্রীকে ধর্ষণ, গ্রেফতার ৩ শিক্ষক - rangpur news

Breaking

Breaking News

rangpur news

This is news blog site.Here have important online newspaper.if you Concert:MD.Gulam azam sarkar. E-mail:gulamazam@gmail.com Mobil:01735632338

Windows

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০১৫

মুম্বাইতে ৯ বছরের শিশু ছাত্রীকে ধর্ষণ, গ্রেফতার ৩ শিক্ষক

মুম্বাইতে ৯ বছরের শিশু ছাত্রীকে ধর্ষণ, গ্রেফতার ৩ শিক্ষক

মুম্বাইতে ৯ বছরের শিশু ছাত্রীকে ধর্ষণ, গ্রেফতার ৩ শিক্ষক
 (রেডিও তেহরান): ভারতের মুম্বাইয়ে ৯ বছরের এক শিশু ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে শিক্ষকদের বিরুদ্ধে। মুম্বাইয়ের ঠানের এলাকার চাঞ্চল্যকর এই ঘটনায় ৩ শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।

এস বি কদম নামে এক কর্মকর্তা আজ জানান, ক্ষতিগ্রস্ত শিশুর মা-বাবার পক্ষ থেকে এ নিয়ে অভিযোগ করা হলে সোমবার সঞ্জয় পাটিল (৪৭), নীলেশ বহির (৪৭) এবং জিতেন্দ্র যাদব (২৩)কে গ্রেফতার করা হয়।  
   
(মঙ্গলবার) বিভিন্ন অনলাইন গণমাধ্যমে প্রকাশ, ২০১৪ সালে অভিযুক্ত তিন  শিক্ষক স্কুলের খালি শ্রেণি কক্ষে বার বার ওই শিশুকে ধর্ষণ করেছে বলে অভিযোগ। এই ঘটনায় ওই  ছাত্রীকে মুখ বন্ধ রাখতে হুমকি দেয়ার পাশাপাশি বেশ কয়েকবার মারধরও করা হয়। অভিযুক্ত ওই তিন শিক্ষক এক বছর ধরে ওই শিশুর সঙ্গে অন্যায় আচরণ করে। গত মাস পর্যন্ত এই অপরাধমূলক কাজ চলে এসেছে। একনাগাড়ে এভাবে অত্যাচারের শিকার হয়ে অবশেষে ওই শিশুটি সমস্ত ঘটনা খুলে বললে তার মা-বাবা থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন।

পুলিশ গ্রেফতারকৃত অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬, ৩২৩, ৫০৪, ৫০৬ এবং ৩৪ ধারার পাশাপাশি পসকো আইন ২০১২ তিন এবং চার ধারা মোতাবেক মামলা দায়ের করা হয়েছে।#

রেডিও তেহরান/এমএএইচ/জিএআর/২৪

কোন মন্তব্য নেই:

Post Top Ad

Responsive Ads Here