সিরিয়ায় আড়াই হাজারের বেশি রুশ নাগরিক তাকফিরি পক্ষ নিয়ে লড়ছে-ওলেগ সিরোমোলোতোভ
(রেডিও তেহরান): রাশিয়ার
উপ পররাষ্ট্রমন্ত্রী ওলেগ সিরোমোলোতোভ বলেছেন, সিরিয়ায় আড়াই হাজারের বেশি
রুশ নাগরিক তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশর পক্ষ নিয়ে লড়ছে।
এদের মধ্যে অন্তত ১৬০ নিহত হয়েছে। এ ছাড়া
৭৩ জন রাশিয়া ফিরে এসেছে এবং তাদরে বিচার চলছে। রুশ কর্তৃপক্ষ দায়েশের ৩৬
সদস্যকে গ্রেফতার করেছে বলেও জানান তিনি।
তিনি আরো জানান, সাবেক সোভিয়েত
ইউনিয়নভুক্ত প্রজাতন্ত্রগুলোকে নিয়ে গঠিত কমনওয়লেথ অব ইন্ডিপেনডেন্ট স্টেট
বা সিআইএসভুক্ত দেশগুলোসহ ইউরোপ এবং আরবের ২৫ হাজার সন্ত্রাসী দায়েশের পক্ষ
নিয়ে সিরিয়ায় লড়ছে।#
রেডিও তেহরান/সমর/২০

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন