ইসরাইলের সঙ্গে সখ্যতা কেন?
মোসাদের মাধ্যমে আইএস তৈরি করে মুসলমানদের ব্যবহার!-dailysangram
নিউইয়র্ক টাইমস : ইসলামিক স্টেট (আইএস) বিশ্বব্যাপী
ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করতে চাইলেও ইসরাইলের সঙ্গে তাদের সখ্যতা কেন?
ইসরাইলের বিরুদ্ধে কোন কথা বলছে না তারা। ফিলিস্তিনীদের হত্যা ও ইসরাইলের
ইসলামবিরোধী সন্ত্রাসবাদের বিরুদ্ধে কোনো হুমকি দেয় না আইএস। আইএসের
বিরুদ্ধে সারাবিশ্ব যুদ্ধ ঘোষণা করলেও ইসরাইলের কোনো তৎপরতা চোখে পড়ে না
তাদের ।
সিরিয়া থেকে দূরবর্তী ইউরোপের আধুনিক সেক্যুলার রাষ্ট্র ফ্রান্সের রাজধানী প্যারিসে নিরপরাধ মানুষের ওপর হামলা চালালেও ঘরের পেছনের মুসলিমবিদ্বেষী ইসরাইলে হামলার কোনো ইঙ্গিতও দেয়নি আইএস। অথচ মুসলিম রাষ্ট্রগুলোসহ ইউরোপ-আমেরিকার অনেক দেশই ইসরাইলের সন্ত্রাসবাদের বিরুদ্ধে সরব।
বিশ্লেষকদের অনেকেই মনে করেন, আইএসকে পরিচালনা করছে স্বয়ং ইসরাইল। আন্তর্জাতিক গণমাধ্যমের কোনো কোনো প্রতিবেদনে আইএস খলিফা আবুবকর আল বাগদাদিকে ইহুদি সন্তান বলে অভিহিত করা হয়েছে। আর সে কারণেই ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের দেখানো ছকেই পরিচালিত হচ্ছে আইএস।
সাইজিং অন দ্য ক্যাওস পরিভাষাটি ইসরাইলের পররাষ্ট্রনীতির মূলকথা। ১৯৯৬ সালে ডেভিড উরমসার এই পরিভাষা ব্যবহার করেন। সম্প্রতি ইসরাইলের সিনিয়র একজন মন্ত্রী ঘোষণা দিয়েছেন, গোলান এলাকায় আগামী পাঁচ বছরে ১০ হাজার নতুন বসতি স্থাপন করা হবে। টাইমস পত্রিকায় ইসরাইলি এমপি মাইকেল ওরেনের বক্তব্য উদ্ধৃতি করে একই ধরনের প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
কাউন্সিল অন ফরেন রিলেশনের এক নিবন্ধে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে সংঘাত যত ছড়াবে, ইসরাইলের ভূমিও তত সম্প্রসারিত হবে। সুদূরপ্রসারী পরিকল্পনার অংশ হিসেবেই ইসরাইল মোসাদের মাধ্যমে আইএস তৈরি করে মুসলমানদের ব্যবহার করেই মধ্যপ্রাচ্যকে স্থায়ী যুদ্ধক্ষেত্র হিসেবে তৈরি করছে বলেই মনে করেন বিশ্লেষকরা।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন