ঝাড়খণ্ডে গরু জবাই সংক্রান্ত অভিযোগ জানাতে ‘হিন্দু হেল্পলাইন’ চালু
(রেডিও তেহরান): ভারতে গরুর
জবাইকে কেন্দ্র করে তীব্র বিবাদের মধ্যে এবার বিজেপি শাসিত ঝাড়খণ্ড রাজ্যে
হিন্দু ডানপন্থীদের পক্ষ থেকে ‘হিন্দু হেল্পলাইন’ খোলার ঘোষণা দেয়া হয়েছে।
এর মাধ্যমে গরু জবাই এবং গরুর গোশতের ব্যবসার ওপর নজর রাখা হবে।
(সোমবার) ‘আজতক’ নিউজ চ্যানেল এবং
অন্যান্য মিডিয়া সূত্রে জানা গেছে, শিবসেনা, বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং
দল আগামী বছরের শুরুতে এই হেল্পলাইন চালু করতে চলেছে। এরমাধ্যমে হিন্দু
ধর্মের প্রতি আবেগ জাগ্রত হবে বলে তারা মনে করছে।
রাঁচির বিশ্ব হিন্দু পরিষদের প্রেসিডেন্ট
সুমন স্বরূপ বলেছেন, ‘এই হেল্পলাইনের মাধ্যমে গরু জবাই এবং গরুর গোশত
বিক্রির মতো ঘটনার অভিযোগ গ্রহণ করা হবে। এর মাধ্যমে সমস্ত হিন্দু আইনত
মেডিক্যাল এবং ব্যবসায়িক সহায়তা নিতে পারবে।’
তিনি বলেন, ‘লোকেরা আমাদের মাধ্যমে অবৈধ
গরু জবাইয়ের বিরুদ্ধে অভিযোগ জানাতে পারবে। আমরা তা গো-রক্ষা সমিতি’র কাছে
পাঠাব এবং তারা এ বিষয়টি পুলিশের কাছে পৌঁছে দেবে।’
ঝাড়খন্ডের শিবসেনা সচিব সন্দীপ
মুখোপাধ্যায় বলেন, ‘এজন্য প্রায় ১০০ সক্রিয় কর্মী এবং হিন্দু শিবসেনা
কর্মীকে তৈরি করা হচ্ছে যারা ফোন কল পাওয়ার পরেই স্বয়ং ঘটনাস্থলে পৌঁছে
যাবে।’
ঝাড়খণ্ড পুলিশের এডিজি এস এন প্রধান এ
নিয়ে বলেন, ‘যদি অবৈধভাবে গরু জবাই নিয়ে অভিযোগ জানানো হয় তাহলে আমাদের
কোনো আপত্তি নেই। কিন্তু এ নিয়ে কোনো ধরণের দাঙ্গার ঘটনাকে বরদাস্ত করা হবে
না।’
বিজেপি শাসিত ঝাড়খন্ড রাজ্যে গরু জবাই এবং
গরুর গোশতের ব্যবসায় নিষেধাজ্ঞা জারি রয়েছে। গত সেপ্টেম্বরের শেষ সপ্তাহে
ঝাড়খন্ডের রাঁচিতে একটি ধর্মস্থানের পাশ থেকে নিষিদ্ধ গোশত পাওয়ার অভিযোগকে
কেন্দ্র করে ব্যাপক সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি হয়। এই ঘটনার জের না
মিটতেই এবার গরু জবাইকে কেন্দ্র করে হিন্দুত্ববাদীদের পক্ষ থেকে হেল্পলাইন
চালু করার কথা প্রকাশ্যে এল।#
রেডিও তেহরান/এমএএইচ/এআর/২

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন