‘র’ পাকিস্তানকে অস্থিতিশীল করতে চাইছে: এমকিউএম'র দাবি -রেডিও তেহরান - rangpur news

Breaking

Breaking News

rangpur news

This is news blog site.Here have important online newspaper.if you Concert:MD.Gulam azam sarkar. E-mail:gulamazam@gmail.com Mobil:01735632338

Windows

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, ৪ মে, ২০১৫

‘র’ পাকিস্তানকে অস্থিতিশীল করতে চাইছে: এমকিউএম'র দাবি -রেডিও তেহরান

‘র’ পাকিস্তানকে অস্থিতিশীল করতে চাইছে: এমকিউএম'র দাবি


আলতাফ হোসেন আলতাফ হোসেন
৪ মে (রেডিও তেহরান):  ভারতীয় গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং বা ‘র’সহ অন্যান্য বিদেশি গোয়েন্দা সংস্থা আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে পাকিস্তানকে অস্থিতিশীল করতে চাইছে
। পাকিস্তানের রাজনৈতিক দল মুত্তাহিদা কওমি মুভমেন্ট’এর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ দাবি করা হয়েছে।

দলটির নেতা আলতাফ হোসেন পাক সেনাবাহিনী নিয়ে বিতর্কিত মন্তব্য করে যখন প্রচণ্ড সমালোচনার মুখে পড়েছেন তখন এ প্রেস বিজ্ঞপ্তি দেয়া হলো। এতে বলা হয়েছে করাচি ও লন্ডনে একই সময়ে দলটির সমন্বয় কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ বৈঠক পাকিস্তানের সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে।

বৈঠকে পাকিস্তানের বিভিন্ন অংশে বিদেশি অনুপ্রবেশ ও অস্থিতিশীলতা ছড়িয়ে দেয়ায় উদ্বেগ প্রকাশ করা হয়। এতে বলা হয়, পাকিস্তানের বেলুচিস্তান, সিন্ধু প্রদেশ, উপজাতীয় এলাকাসহ অন্যান্য অংশে  বিদেশি গোয়েন্দা সংস্থাগুলো বিশেষ করে ‘র’ অরাজকতা ছড়িয়ে দিচ্ছে। এমকিউএম’এর প্রেস বিজ্ঞপ্তিতে এ জাতীয় তৎপরতার কঠোর নিন্দা জানানো হয়।

এ ছাড়া, এতে, নিয়ন্ত্রণ রেখা বা এলওসি নামে পরিচিত জম্মু ও কাশ্মীরের অভিন্ন সীমান্ত ভারতীয় বাহিনীর লঙ্ঘনের ঘটনারও নিন্দা জানান হয় ।#

রেডিও তেহরান/সমর/৪

কোন মন্তব্য নেই:

Post Top Ad

Responsive Ads Here