সাবেক প্রেসিডেন্ট মুরসির মৃতুদণ্ডাদেশের নিন্দা জানিয়েছে ইউরোপ-রেডিও তেহরান
(রেডিও তেহরান): মিশরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মুহাম্মদ মুরসির বিরুদ্ধে ফাঁসির আদেশের নিন্দা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন।
ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক
প্রধান ফেডেরিকা মোগেরিনি বলেছেন, প্রেসিডেন্ট মুরসিসহ ইখওয়ানুল
মুসলিমিনের প্রায় ১০০ নেতার বিরুদ্ধে ফাঁসির আদেশ আন্তর্জাতিক আইনের
লঙ্ঘন
। তিনি এ রায় পুনর্বিবেচনা করার আহবান জানিয়েছেন।
ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক
প্রধান বিচার প্রক্রিয়ায় আন্তর্জাতিক আইন মেনে চলতে মিশর সরকারের প্রতি
আহবান জানিয়ে অভিযুক্তদের ন্যায় বিচারের দাবি জানিয়েছেন।
মিশরের আদালত গত শনিবার দেশটির প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট মুরসিসহ ইখওয়ানুল মুসলিমিনের বহু নেতার মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে।#

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন